Sunday, June 28, 2026

ভারতে আইএ.স জ.ঙ্গি শিবির! ৩০ জায়গায় তল্লাশি NIA’র

Date:

Share post:

দিনে দিনে ভারতের মাটিতে ইসলামিক জঙ্গি সংগঠন আইএসের(IS) দাপট বাড়ছে। এদেশের মাটিতে বড়সড় হামলার ছক কষছে তারা। এমনকি এখানে বসেই চালানো হচ্ছে জঙ্গিদের প্রশিক্ষণ শিবির। এমনই গোয়েন্দা রিপোর্ট প্রকাশ্যে আসার পর শনিবার দেশের দুই রাজ্যের অন্তত ৩০ টি জায়গায় তল্লাশি অভিযান শুরু করল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA)।

সূত্রের খবর, তামিলনাড়ু ও তেলেঙ্গানার অন্তত তিরিশটি জায়গায় সন্ত্রাস বিরোধী অভিযান চালাচ্ছে এনআইএ। অভিযোগ, সেখানে প্রশিক্ষণ শিবির চালাচ্ছিল ইসলামিক স্টেট। এদিন, কোয়াম্বাটরে ২১টি জায়গায় হানা দেন গোয়েন্দারা। চেন্নাইয়ের তিনটি ও হায়দরাবাদের পাঁচটি ও তেনকাসির এক জায়গায় অভিযান চালায় এনআইএ। জানা যাচ্ছে, ভারতের মাটিতে যে সকল জঙ্গি সংগঠনের দাপট রয়েছে তাদের সঙ্গেই সমানভাবে জায়গা করে নিতে চাইছে ইসলামিক স্টেট। বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গে জামাত-উল-মুজাহিদিনের হাত ধরে ঢুকে পড়েছে সংগঠনটি। বিশেষজ্ঞদের মতে আইএস শুধু একটি সংগঠন নয়, এটি একটি মতাদর্শ। যার উদ্দেশ্য গোটা বিশ্বে শরিয়ত আইন লাগু করে ‘খিলাফত’ প্রতিষ্ঠা করা। আর সেই লক্ষ্যেই ভারতের মাটিতে কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, ৬ সেপ্টেম্বর ইসলামিক স্টেটের ত্রিচুর মডিউলের প্রধান সৈয়দ নবিল আহমেদকে চেন্নাই থেকে গ্রেপ্তার করে এনআইএ। বিশেষজ্ঞদের মতে, ইরাক ও সিরিয়ায় জমি খুইয়ে কিছুটা কোণঠাসা হয়ে পড়লেও এখনও যথেষ্ট শক্তিশালী এদের সংগঠনটি। বর্তমানে এদের উদ্দেশ্য ভারত-সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে নাশকতা চালানো।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...