Thursday, June 25, 2026

ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সাক্ষীদের বয়ান গ্রহণ! মণিপুর হিং.সা মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ শীর্ষ আদালতের  

Date:

Share post:

ম্যাজিস্ট্রেটের (Magistrate) উপস্থিতিতে ২৭ টি মামলার সাক্ষীদের বয়ান নেওয়া হবে। শনিবার মণিপুর হিংসা (Manipur Case) সংক্রান্ত মামলায় সাফ নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ এদিন নির্দেশ দিয়েছে, সিবিআই ইতিমধ্যে ওই ২৭টি মামলার তদন্ত করছে। এবার শীর্ষ আদালত সাফ জানিয়ে দেয়, বিচার প্রক্রিয়া অসমে (Assam) হলেও বয়ান গ্রহণ ও অভিযুক্তদের চিহ্নিতকরণের প্রক্রিয়া করতে হবে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই। পাশাপাশি মণিপুরে সাক্ষীদের বয়ান গ্রহণ করার পর সেই রেকর্ডিং পাঠিয়ে দিতে হবে অসমের নির্দিষ্ট আদালতে।

উল্লেখ্য, অসমে বিচার প্রক্রিয়া স্থানান্তরিত করার সুপ্রিম নির্দেশের ব্যাখ্যা চেয়ে শীর্ষ আদালতে একটি চিঠি পাঠিয়েছিলেন মণিপুরের রেজিস্ট্রার জেনারেল। সেই চিঠি পাওয়ার পরই এমন নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এদিন প্রধান বিচারপতি, বিচারপতি জে বি পর্দিওয়ালা, বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ নির্দেশ দিয়েছে সাক্ষীরা বর্তমানে যেখানে বসবাস করছেন, সেখানে গিয়েই তাঁদের বয়ান নেওয়া হবে। অন্যদিকে, যৌন হেনস্থার মামলার ক্ষেত্রে অভিযুক্তদের চিহ্নিত করাও অত্যন্ত জরুরি বলেও উল্লেখ করেছে শীর্ষ আদালত।

তবে এর আগে মণিপুর হাইকোর্ট জানতে চায়, এই বয়ান গ্রহণের প্রক্রিয়া ভার্চুয়ালি হবে কী না। সেই পরিপ্রক্ষিতে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, ভার্চুয়ালি নয়, সামনে গিয়ে বয়ান নেওয়া হবে সাক্ষীদের।

 

 

 

 

 

 

Related articles

তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ৯ ! গ্রেফতার পাঁচ, ধ্বংসস্তূপে নীচে এখনও আটকে একাধিক

তারাতলার দুর্ঘটনাস্থলে (Taratala Disaster) রাতভর উদ্ধার কাজের পর সকালেও স্লিফার ডগ দিয়ে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত মোট ৯...

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...