Wednesday, March 18, 2026

দল বিরোধী কাজ বরদাস্ত নয়! জলঙ্গির বিধায়ককে শোকজ করে অবস্থান স্পষ্ট করল তৃণমূল

Date:

Share post:

দল বিরোধী (Anti Party Activities) কাজকে যে কোনওভাবেই বরদাস্ত করা হবে না, তা আগেভাগেই জানিয়েছিল দল। আর সেই দল বিরোধী কাজের জন্যই মুর্শিদাবাদের (Murshidabad) জলঙ্গির বিধায়ক আব্দুর রাজ্জাককে (Abdur Razzak) শোকজ করল দল। দলীয় সূত্রে খবর, তৃণমূলের (TMC) যুব জেলা সভাপতি রাকিবুল ইসলামের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন জলঙ্গির বিধায়ক। পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে তা আরও প্রকট হয়। আর এমন আবহে জলঙ্গির বিধায়ককে শোকজ করে নিজেদের অবস্থান স্পষ্ট করল তৃণমূল। ইতিমধ্যে বিধায়ককে শোকজ (Show Cause) নোটিশ পাঠানো হয়েছে।

দলীয় সূত্রে খবর, বাম-কংগ্রেসের সঙ্গে হাতে হাত মিলিয়ে পঞ্চায়েতের স্থায়ী সমিতি গঠনের অভিযোগ ওঠে বিধায়ক আব্দুল রাজ্জাক ও উত্তর জোনের ব্লক সভাপতি বিষ্ণুপদ সরকারের বিরুদ্ধে। আর সেই অভিযোগ সামনে আসতেই তাঁদের শোকজের সিদ্ধান্ত নিল দল। তৃণমূলের বহরমপুর-মুর্শিদাবাদ সংগঠনিক জেলা সভাপতি সাওনী সিংহ রায়ের অভিযোগ, এখানকার বিধায়ক ও ব্লক সভাপতি কেবলমাত্র নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য যেভাবে প্রতিটি জায়গায় সিপিএম ও কংগ্রেসকে (CPIM-Congress) সুবিধা করে দিয়েছেন, তা দলের পক্ষ থেকে আমাদের মেনে নেওয়া সম্ভব নয়। আমরা বারবার তাঁকে বলেছি, কর্মীদের নিয়ে চলার জন্য। কিন্তু সেটা তিনি করেননি।

পাশাপাশি তাঁর আরও অভিযোগ, পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠনের ক্ষেত্রেও বিধায়ক ও জেলা পরিষদের এক সদস্য দলকে ভোট না দেওয়ার অভিযোগ উঠেছে। তাঁদের সমর্থনে সিপিএমের পক্ষ থেকে স্থায়ী সমিতি গঠন হয়ে গেল। এটা জেলার পক্ষ থেকে আমাদের মেনে নেওয়া সম্ভব নয়। তাই আমরা তাঁকে শোকজ নোটিস পাঠাচ্ছি। দীর্ঘদিন এভাবে চলতে পারে না। জলঙ্গির মাটি তৃণমূলের মাটি। তৃণমূলের মাটির উপর দাঁড়িয়ে কেউ মীর্জাফরগিরি করবে, এটা আমরা মেনে নিতে পারব না।

 

 

 

spot_img

Related articles

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...