Tuesday, June 23, 2026

দমদমে ৫ নম্বর প্ল্যাটফর্মে লাইনচ্যুত লোকাল ট্রেন! বন্ধ ট্রেন চলাচল

Date:

Share post:

অল্পের জন্য রক্ষা পেল ডাউন কল্যাণী মাঝেরহাট লোকাল (Kalyani Majherhat Local) ট্রেন। অফিস টাইমে দমদমে (Dumdum Station) লাইনচ্যুত ট্রেন। ডাউন ৫ নম্বর প্ল্যাটফর্মে এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে।  স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্ম প্রবেশে কোনও সমস্যা হয়নি কিন্তু ট্রেন ছাড়ার সময় চাকা লাইনচ্যুত হয়। ৩০১২৮ ট্রেনের ট্রেনের পাঁচ নম্বর পজিশনে থাকা ৬০২০৬৭ বগির চাকা লাইনচ্যুত হয়েছে বলে খবর। যদিও ঘটনায় হতাহতের কোন খবর নেই। যদিও এই ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়।

কীভাবে দুর্ঘটনা, তাও এখনও রেলের (Eastern Railways) তরফে জানানো হয়নি। রেল আধিকারিকরা প্রাথমিকভাবে জানিয়েছেন, তদন্ত করে দেখা হচ্ছে। তবে অনুমান করা হচ্ছে যান্ত্রিক গোলযোগের কারণেই এই বিপত্তি। ঘটনার জেরে ওই লাইনে ট্রেন চলাচল ব্যাহত। GRP সহ রেলের উচ্চপদস্থ আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান। লাইন মেরামতিতে বেশ কিছুক্ষণ সময় লাগবে বলে জানাচ্ছেন আধিকারিকরা। যদিও এই কারণে পরবর্তী ট্রেন গুলিতে যথেষ্ট ভীড় হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের।

Related articles

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...