Tuesday, June 9, 2026

গলায় ব্লে.ড চালিয়ে ভিন রাজ্যের যুবককে অ.পহরণ কলকাতায়

Date:

Share post:

গলায় ব্লেড চালিয়ে খোদ কলকাতার বুক থেকে ভিন রাজ্যের এক যুবককে অপহরণ করল দুষ্কৃতীরা। জনবহুল ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন মোহরকুঞ্জ থেকে ঝাড়খণ্ডের ওই যুবককে অপহরণ করা হয়। ব্লেডের আঘাতে যুবকের গলায় গুরুতর আঘাত লাগে যুবকের।

এরপর মাত্র ৬০০০ টাকা মুক্তিপণ চেয়ে ফোন করে দুষ্কৃতীরা। অপহৃত যুবকের আত্মীয়ের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে হেস্টিংস থানার পুলিশ ইতিমধ্যে ২ জনকে গ্রেফতার করেছে। একবালপুর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে ওই যুবককে।

পুলিশ সূত্রে খবর, করণ কুমার নামে ধানবাদের ওই যুবক কলকাতায় ঘুরতে এসেছিলেন। ভিক্টোরিয়ায় বেড়াতে যাওয়ার সময় মোহরকুঞ্জের সামনে করণকে আচমকাই টেনে একটি বাসে তুলে নেয় ৩ জন। করণের কাকা বীরেন্দ্র পণ্ডিতের কাছ থেকে ৬০০০ টাকা চাওয়া হয়।

আরও পড়ুন:দমদমে ৫ নম্বর প্ল্যাটফর্মে লাইনচ্যুত লোকাল ট্রেন! বন্ধ ট্রেন চলাচল

 

 

 

 

 

Related articles

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষীর জামিনের আবেদন খারিজ, FIR-এ আরও কড়া ধারা যোগ

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। উল্টে তাঁর বিরুদ্ধে...

লোকভবনে মাধ্যমিকের কৃতীদের সংবর্ধনা, নিজের জীবনসংগ্রাম ও সাফল্যের তিন মন্ত্র শোনালেন রাজ্যপাল

মাধ্যমিক পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করা রাজ্যের কৃতী পড়ুয়াদের বিশেষ সংবর্ধনা দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। মঙ্গলবার...

তালা ভেঙে সুরুচি সংঘে পুলিশ, স্বরূপকে পাশে বসিয়ে ক্লাবঘরে তল্লাশি তদন্তকারীদের

ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসকে (Federation President Swarup Biswas) মঙ্গলবার (Tuesday) দুপুরে দক্ষিণ কলকাতার সুরুচি সংঘ ক্লাবে (Suruchi Sangha...