Saturday, June 20, 2026

কেষ্টপুর খালে ঝাঁপ যুবকের? উত্তর খুঁজছে পুলিশ

Date:

Share post:

শনিবার সন্ধ্যায় ভয়ঙ্কর কাণ্ড ঘটে কেষ্টপুর খালে। আচমকাই কেষ্টপুর খালের ধারে লোহার সেতু থেকে জলে পড়ে যান এক যুবক। ঘটনা ঘটার পর পরই ববথেকে সন্ধান মেলেনি সেই যুবকের। ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছে বাগুইআটি থানার পুলিশবাহিনী। জলে ডুবুরি নামিয়ে খোঁজ চলছে যুবকের।

আরও পড়ুনঃকেষ্টপুরে জোড়া খু*নে ৫ জনকে গ্রে*ফতার করল পুলিশ

জানা গেছে নিখোঁজ যুবকের নাম গৌতম মল্লিক । তিনি অনলাইন ডেলিভারির কাজ করেন। তবে ওই যুবক আত্মহত্যার উদ্দেশ্যে ঝাঁপ দিয়েছেন নাকি আচমকা পা পিছলে পড়ে যান তা এখনও স্পষ্ট নয়। আত্মহত্যার উদ্দেশ্য থাকতে পারে ওই যুবকের, অনুমান পুলিশের।

পরিবার সূত্রে খবর, দিন কয়েক আগে মদ্যপ অবস্থায় নিজের বাইকটি পাশে রেখেই অন্য একটি বাইক চুরির চেষ্টা করছিলেন গৌতম। পাশাপাশি, নিজের বাইকের বৈধ কাগজপত্রও দেখাতে পারেননি সেই সময়ে। ফলে, বাইকটি আচক করে পুলিশ। তারপর থেকেই মন ভারাক্রাল্ত ছিল গৌতমের।সেই কাণেই কী আত্মহত্যা করেন গৌতম? এই উত্তর খুঁজছে পুলিশ।

 

Related articles

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...