Thursday, June 25, 2026

বলিউড অভিনেত্রী জারিন খানের বি.রুদ্ধে জারি গ্রেফ.তারি পরোয়ানা!

Date:

Share post:

পারিশ্রমিক নিয়েও প্রতারণার অভিযোগ বলিউড (Bollywood)অভিনেত্রী জারিন খানের (Zareen Khan)বিরুদ্ধে। এবার তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল শিয়ালদহ আদালত (Sealdah Court)। জানা যাচ্ছে আজ থেকে বছর পাঁচেক আগে ২০১৮ সালে ১২ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েও ৬টি অনুষ্ঠানে না থাকার অভিযোগ উঠেছে জারিনের বিরুদ্ধে। অগ্রিম টাকা নেওয়া সত্ত্বেও কলকাতা ও উত্তর ২৪ পরগনায় কালীপুজোর অনুষ্ঠানে তিনি উপস্থিত হননি বলে অভিযোগ। নারকেলডাঙা থানায় ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়। এই ঘটনায় নারকেলডাঙা থানার পুলিশ (Narkeldanga Police Station) চার্জশিট পেশ করায় এবার আদালতের তরফে গ্রেফতারি পরোয়ানা জারি করা হল। যদিও এই নিয়ে জারিনের (Zareen Khan) তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

আজ থেকে প্রায় এক যুগ আগে বলিউডের সঙ্গে পরিচয় হয় জারিনের। সলমন খানের (Salman Khan)বিপরীতে ‘বীর’ ছবি দিয়েই বলিউডে আত্মপ্রকাশ করেন অভিনেত্রী। অনেকেই তাঁর চেহারার সঙ্গে ক্যাটরিনা কাইফের মিল খুঁজে পেয়েছিলেন সেইসময়ে। পর পর বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেই বলিউড থেকে প্রায় ভ্যানিশ হয়ে যান জারিন। বর্তমানে অবশ্য সিনেপর্দায় তাঁকে দেখা যায় না সেরকম। এবার কলকাতার তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। অভিযোগ অভিনেত্রীর ম্যানেজার টাকা নিলেও কলকাতায় আসেননি। উলটে যেদিন কলকাতায় আসার কথা ছিল, সেদিন একের পর এক বিমান বাতিল করে শিডিউল পিছতে থাকেন। জারিন নিজেও নাকি ওই সংস্থাকে হুমকি দিয়েছিলেন বলে জানা যাচ্ছে।

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...