Friday, April 3, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) আজ এশিয়া কাপের ফাইনাল। ফাইনালে মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা। একদিনের বিশ্বকাপের আগে এশিয়া কাপের ট্রফি ঘরে তুলতে মরিয়া রোহিত শর্মা-বিরাট কোহলিরা।

২) কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগে আজ মোহনবাগান সুপার জায়েন্টের মুখোমুখি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসি। ড্র করলেই পরের রাউন্ড নিশ্চিত করবে সবুজ-মেরুনের জুনিয়র ব্রিগেড।

৩) ফাইনালের আগে ধাক্কা লঙ্কানদের শিবিরে। চোটের কারণে ফাইনালের আগে ছিটকে গেলেন মহেশ থিকশানা। তাঁর বদলে দলে এলেন সাহান আরাচিগেকে। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন থিকশানা।

৪) বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমে এক লজ্জার নজির গড়লেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। শুক্রবার বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমে শূন‍্য রানে আউট হন রোহিত। আর শূন‍্য রানে আউট হতেই নজির গড়েন ভারত অধিনায়ক। এক্ষেত্রে ছুঁয়ে ফেলেন বিরাট কোহলিকে।

৫) ওয়াশিংটন সুন্দরকে দলে নিল ভারত। চোট পাওয়া অক্ষর প‍্যাটেলের জায়গায় দলে এলেন তিনি। ভারতীয় দলে বদল। এশিয়া কাপের ফাইনালের আগে দলে একটি পরিবর্তন করলেন রোহিত শর্মারা।

আরও পড়ুন:বাগানের সামনে DHFC, রবিবার ড্র করলেই সুপার সিক্সে সবুজ-মেরুন

 

 

 

 

 

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...