Saturday, April 4, 2026

পার্কিং বচ*সার জেরে কুপিয়ে খু.ন হতে হল যুবককে!

Date:

Share post:

বাড়ির কাছে বাইক পার্কিং নিয়ে মনোজ হালদার (Manoj Haldar) নামে এক ব্যক্তির সঙ্গে দীর্ঘদিন ধরে ঝামেলা ছিল অরবিন্দ মণ্ডল (Arbindo Mondal)নামের এক যুবকের। পুলিশ জানিয়েছে, দক্ষিণ পূর্ব দিল্লির সরিত বিহার এলাকায় ওই যুবকের বাড়ি। শনিবার সন্ধ্যায় ছেলেকে স্কুল থেকে নিয়ে ফেরার পথে পার্কিং নিয়ে ফের বচসা শুরু হয়। শেষ পর্যন্ত উভয়ের মধ্যে বনিবনা হওয়ার পরেই ঘরে ফেরেন অরবিন্দ। এরপর রাত সাড়ে ৯টা নাগাদ ৬ জন দুষ্কৃতী অরবিন্দর বাড়িতে ঢুকে হামলা চালায়। রেহাই পাননি তাঁর স্ত্রী- সন্তানও। গুরুতর আহত অবস্থায় অরবিন্দকে কাছের হাসপাতালে ভর্তি করা হয় । পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ সেখানে পৌঁছে রাজু পাত্র, রবি আলিয়াস গোলু এবং শম্ভুকে গ্রেফতার করে। বিজয় ও মূল অভিযুক্ত মনোজের খোঁজ চলছে।

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...