Friday, June 26, 2026

যাদবপুরে ছাত্রমৃ.ত্যুর ঘটনা ধা.মাচাপায় সক্রিয় ফেটসুর তিন নেতা! কমিটির রিপোর্টে চাঞ্চল্য

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর ঘটনা নিয়ে এ বার বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটির রিপোর্টে জমা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা গিয়েছে, রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে হস্টেলে নির্যাতনের পাশাপাশি ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ছাত্র সংসদের তিন নেতা অরিত্র মজুমদার, সৈকত শিট ও গৌরব দাস অত্যন্ত সক্রিয় ভূমিকা নিয়েছিলেন।ওই তিনজন ছাত্রমৃত্যুর রাতে র‌্যাগিংয়ের ঘটনা ধামাচাপা দেওয়ার ষড়যন্ত্রের অংশীদার ছিলেন বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে। ওই তিন জনের শাস্তির সুপারিশও করেছে তদন্ত কমিটি। চার ছাত্রকে আজীবন বহিষ্কারের সুপারিশও করা হয়েছে।

এরই পাশাপাশি, পাঁচ আবাসিক পড়ুয়াকে চারটি সিমেস্টার, ১১ জনকে দু’টি সিমেস্টার এবং ১৫ জনকে এক সিমেস্টার সাসপেন্ড করার সুপারিশ করা হয়েছে ওই রিপোর্টে। এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে ২৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্মসমিতির বৈঠক ডেকেছেন। ওই বৈঠকে এই রিপোর্ট নিয়ে আলোচনা ও পরবর্তী পদক্ষেপ ঠিক হবে বলে জানা গিয়েছে।

ওই রিপোর্টে, মেন হস্টেলে প্রথম বর্ষের ছাত্রদের সঙ্গে সিনিয়রেরা কী আচরণ করতেন, তার ১৫ দফা বর্ণনা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, নবাগত ছাত্রদের সর্বদা ফুল প্যান্ট পরে থাকতে হত। শৌচাগারে গেলেও ফুল প্যান্ট পরে যেতে হত। প্রথম বর্ষের ছাত্রদের চুল ছোট করে ছেঁটে দেওয়ার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। হাতে ঘড়ি পরা কিংবা সিনিয়রদের সামনে মোবাইলে কথা বলা নিষিদ্ধ ছিল। সিনিয়রদের জন্য বাইরে থেকে সিগারেট, মদ , খাবার কিনে এনে দিত হত প্রথম বর্ষের পড়ুয়াদের। নিয়মিত গালিগালাজ করা, ‘ইন্ট্রোর’ নামে জোর করে অশ্লীল কথা বলানো, এমনকি হস্টেলের জানলা দিয়ে পাশের পুলিশ আবাসনের উদ্দেশে কুৎসিত কথা বলানো হত। বিভিন্ন আবাসিককে জিজ্ঞাসা করে কমিটি জেনেছে, ‘ইন্ট্রো’-র নামে নগ্ন করে নাচানো হত। নানা ধরনের শারীরিক নির্যাতনও চলত।

ফেটসুর তিন নেতা অরিত্র, সৈকত এবং গৌরব শুধু ছাত্রমৃত্যুর রাতে নয়, আগেও হস্টেল এবং ক্যাম্পাসে র‌্যাগিংয়ের ঘটনা ধামাচাপা দিয়েছেন বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। কমিটির কড়া সুপারিশ, সৈকতকে আজীবনের জন্য বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও হস্টেলে ঢুকতে নিষেধ করা হোক এবং বাকি দু’জনকে পঠনপাঠন অথবা গবেষণা শেষের পরে আর ক্যাম্পাসে এবং হস্টেলে ঢোকার ওপর নিষেধাজ্ঞা জারি করা হোক। হস্টেলের এ-১ এবং এ-২ ব্লকের সুপার তপন জানাকে এক মাসের জন্য সাসপেন্ড ও বদলির সুপারিশ করা হয়েছে। মেন হস্টেলের সি এবং ডি ব্লকের সুপার দ্বৈপায়ন দত্তকেও বদলির সুপারিশ করা হয়েছে। হস্টেল থেকে ফোন পাওয়ার পরেও ডিন অব স্টুডেন্টস রজত রায় ঘটনার গুরুত্ব বুঝতে পারেননি বলে রিপোর্টে বলা হয়েছে। মোট ৯৫ জন সিনিয়র আবাসিককে হস্টেল থেকে বার করার সুপারিশ করেছে তদন্ত কমিটি।

 

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...