Saturday, June 20, 2026

বার্সেলোনায় প্রবল জনপ্রিয়তা মুখ্যমন্ত্রীর, মমতাকে ‘প্রধানমন্ত্রী’ সম্বোধন সঞ্চালকের

Date:

Share post:

 


কুণাল ঘোষ
মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী

বার্সেলোনা: মাদ্রিদের পরে বার্সেলোনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর ঘিরে প্রবল উৎসাহ বাঙালি তথা ভারতীয়দের মধ্যে। মাদ্রিদ থেকে ট্রেনে রবিবার বিকেলেই বার্সেলোনা পৌঁছন মুখ্যমন্ত্রী। আর তাঁর সঙ্গে দেখা করার, কথা বলার জন্য বাঙালিদের মধ্যে রীতিমতো হুড়ো পড়ে যায়। এদিকে তাঁর সম্মানে আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী সম্বোধন করেন। তাতে প্রবল সমর্থন জানান উপস্থিত সকলে। প্রমাণ হয় প্রবাসী বাঙালি তথা ভারতীয়দের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা জনপ্রিয়।

 

সংস্কৃতি প্রিয় মমতা বন্দ্যোপাধ্যায় সে কারণেই বার্সেলোনায় তাঁকে অভ্যর্থনা জানাতে প্রবাসী ভারতীয়দের তরফে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বিশ্বভারতীর কে ইউনেস্কো সম্মান দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সেই গর্বের দিন বার্সেলোনাতেই পালন হচ্ছে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

স্পেনে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ পট্টনায়েক বলেন, আগে বার্সেলোনায় ভারতীয় সংখ্যা খুব কম ছিল। প্রথমে আসেন সিন্ধ্রিরা। তারপর একে একে তেলুগু, মারাঠি, বাঙালি-সহ ভারতের বিভিন্ন প্রান্তের লোক জড়ো হয়েছে এই বার্সেলোনায়। এ বছর সেখানে মারাঠিরা গণেশ পুজো করছেন। বেশ কয়েক বছর ধরে চলছে দুর্গাপুজো। মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর ঘিরে অত্যন্ত উৎসাহী বার্সেলোনা। ‘দিদি আসছেন’ শুনেই বার্সেলোনার বাঙালি অ্যাসোসিয়েশনের গ্রুপ আট থেকে বেড়ে একশো হয়েছে। রোজই বাড়ছে সংখ্যা।

আরও পড়ুন- ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত হল কবিগুরুর শান্তিনিকেতন, উচ্ছ্বসিত মমতা-অভিষেক

Related articles

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...