Saturday, April 4, 2026

মাস্কের সঙ্গে অ.বৈধ সম্পর্কের জেরেই স্ত্রীকে ডি.ভোর্স গুগলের কো- ফাউন্ডারের!

Date:

Share post:

এক্স (X) কর্তার সঙ্গে নিজের স্ত্রীয়ের অবৈধ সম্পর্কের কথা মেনে নিতে পারেননি গুগলের কো- ফাউন্ডার সের্গেই ব্রিন (Google co-founder Sergey Brin)। তাই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়ে ছিলেন দুজনেই। মে মাসের শেষ সপ্তাহে বিবাহবিচ্ছেদের আইনি প্রক্রিয়া শেষ করেছেন নিকোল শানাহান (Nicole Shanahan)ও সের্গেই। কিন্তু কেন এই সিদ্ধান্ত তা নিয়ে ধোঁয়াশা ছিল। এবার প্রকাশ্যে এল আসল কারণ। জানা গেল এলন মাস্কের (Elon Musk) সঙ্গে নিজের স্ত্রী নিকোল শানাহানের সম্পর্কের কথা সামনে আসতেই নিঃশব্দে সরে যান ব্রিন।

বিশিষ্ট আইনজীবী ও উদ্যোগপতি নিকোল অবশ্য মাস্কের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেননি। টেসলা কর্তা আগেই জানিয়েছেন যে তিনি আর নিকোল ‘ভাল বন্ধু’। কিন্তু রোম্যান্টিক সম্পর্ক নেই তাঁদের মধ্যে। এইসব নিয়ে অবশ্য কোনও মন্তব্য করেননি সের্গেই । ২০১৫ সালে প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছিল সের্গেই ব্রিনের। পরে তাঁর সঙ্গে সম্পর্কে জড়ান নিকোল। বছর তিনেকের প্রেম পরিণতি পায় বিয়েতে।এই মুহূর্তে চার বছরের শিশুকন্যাকে নিজের হেফাজতে রাখতে লড়াই শুরু করেছেন সের্গেই ও নিকোল।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...