Friday, June 26, 2026

বিশ্বকর্মা পুজোয় দোসর বৃষ্টি!ঘুড়ি ওড়ানো যাবে কী?

Date:

Share post:

মাঝে দুটো দিন বৃষ্টি থেকেই রেহাই পেয়েছিল বঙ্গবাসী ঠিকই। কিন্তু কাঠফাটা রোদ আর তাপমাত্রার ঊর্ধ্বমুখী হওয়ার কারণে নাজেহাল সাধারণ মানুষ। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে ফের তৈরি হতে চলেছে ঘূর্ণাবর্ত। যার জেরে রবিবার বিকেল থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সোমবার থেকে ফের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়বে বৃষ্টি দাপট।ফলে বৃষ্টিতে ভেস্তে যেতে পারে বিশ্বকর্মা পুজো।

আরও পড়ুনঃ ফের বিরোধী জোটের নয়া নামকরণ নিয়ে অমিত শাহ বিঁধলেন বিরোধীদের
কলকাতার পাশাপাশি, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া- প্রতিটি জেলাতেই বিক্ষিপ্তভাবে খানিক বৃষ্টি হতে পারে। তবে এতে তাপমাত্রা কমার কোনও ইঙ্গিত নেই। বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে সোমবার থেকে ফের শুরু হবে ভারী বৃষ্টির তাণ্ডব।বুধবার পর্যন্ত বৃষ্টি চলবে বলে হাওয়া অফিস জানিয়ে দিয়েছে।
টানা তিনদিন কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা-সহ দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তবে উত্তরবঙ্গে রবি এবং সোমবার বৃষ্টির দাপট তেমন দেখা যাবে না। র্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর ও মালদহে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...