Wednesday, April 1, 2026

রাজনৈতিক সৌজন্য: মোদিকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেক-রাহুলের, কী লিখলেন তাঁরা!

Date:

Share post:

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৩তম জন্মদিন। এই উপলক্ষে তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন দেশের রাজনৈতিক সতীর্থ থেকে শুরু করে প্রতিপক্ষরাও। সেই তালিকায় রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কংগ্রেস নেতা রাহুল গান্ধিও।

আরও পড়ুনঃ ঘুষ নিতে গিয়ে হাতেনাতে সিবিআইয়ের জালে গুজরাটের সরকারি কর্তা-সহ ৭!
রবিবার নিজের এক্স হ্যান্ডল মারফত মোদির সতীর্থ অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, , ‘‘সম্মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে জন্মদিনের উষ্ণ অভিনন্দন জানাই।’’

শুধু অভিষেকই অবশ্য নন, মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধিও। তিনি লিখেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা।”

এছাড়াও বিরোধী জোট ‘ইন্ডিয়া’র আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল, এনসিপি নেতা শরদ পাওয়ার, জেডিইউ নেতা তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার-সহ অনেকেই এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন।

Related articles

আমি অনেকবার বলেছিলাম: কংগ্রেসকে নিশানা করে কী বললেন তৃণমূল সুপ্রিমো

নির্বাচন কমিশনের হেনস্থার বিরুদ্ধে প্রতিবাদ করতে কংগ্রেসকেও (Congress) আহ্বান করেছিলেন তৃণমূল সুপ্রিমো। কিন্তু সেই কথায় কর্ণপাত করেনি হাত...

ঘটনার ৩দিন পরে রাহুলের জন্য শোকপ্রকাশ ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সের! তদন্তে সহযোগিতার আশ্বাস

রবিবার বিকেলে তালসারিতে মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee)। আর তার তিনদিন পর, বুধবার শোক...

বাংলার ভোটার তালিকায় বিহারের ভোটার! পুরোনো প্যাটার্নে কারচুপির সত্যি ফাঁস তৃণমূলের

সেই একই প্যাটার্ন। আবারও বিজেপি শাসিত রাজ্যের থেকে বাংলার ভোটার তালিকায় ঢোকানো হচ্ছে ভুয়ো ভোটার। নেতাজি ইন্ডোর থেকে...

নন্দীগ্রাম প্রচারে ‘জয় বাংলা’-‘চোর-চোর’ শুনেই গাড়ি থেকে নেমে তেড়ে গেলেন শুভেন্দু!

‘জয় বাংলা’ শুনলেই তাঁর শিরায় দপদপানি শুরু হয়। তেড়ে তেড়ে যান বিদায়ী বিধায়ক তথা বিজেপি (BJP) প্রার্থী শুভেন্দু...