Thursday, March 26, 2026

অনুব্রত মামলায় নয়া মোড়, সিবিআইকে নোটিশ ইস্যু করল সুপ্রিম কোর্ট

Date:

Share post:

অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন মঞ্জুর হয়নি ঠিকই, কিন্তু তার প্রেক্ষিতে সিবিআইকে নোটিশ ইস্যু করল সুপ্রিম কোর্ট। সোমবার অনুব্রত মণ্ডলের আইনজীবী মুকুল রোহতগী বলেন, এই মামলায় জড়িত অনেক কিংপিন ইতিমধ্যে জামিন পেয়েছেন। পাঁচটি চার্জশিট ফাইল হয়েছে। অনুব্রত মণ্ডল একমাত্র জেলে আছেন। ১৪ মাস ধরে জেলে আছেন উনি।তার এই বক্তব্য শোনার পর, তদন্ত এখন কোন পর্যায়ে আছে, তা জানতে সিবিআইকে নোটিশ ইস্যু করল সুপ্রিম কোর্ট।সোমবার বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বেলা এম ত্রিবেদীর এজলাসে এই শুনানি হয়।

এক বছরেরও বেশি সময় পেরিয়ে গিয়েছে। এখনও জেলে বন্দি বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। গত ১১ অগাস্ট গরু পাচার মামলায় তাঁকে বীরভূমের নীচুপট্টির বাড়ি থেকে গ্রেফতার করে সিবিআই। এরপর দীর্ঘ সময় তিনি আসানসোল সংশোধনাগারে ছিলেন। আপাতত তার ঠিকানা তিহাড় জেল।

সিবিআইয়ের দায়ের করা মামলায় জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত মণ্ডল। বিচারপতি অনিরুদ্ধ বসুর নেতৃত্বাধীন বেঞ্চে এই মামলার শুনানি চলছে। তবে সিবিআইকে নোটিশ দেওয়ায় কিছুটা হলেও আশার আলো দেখছেন অনুব্রত মণ্ডল। উল্লেখ্য, গরু পাচার মামলায় গ্রেফতার করা হয়েছিল অনুব্রত মণ্ডলকে। সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি। এরপর তাঁকে হেফাজতে নেওয়ার জন্য আবেদন করে ইডি-ও। আর এই তদন্তকারী সংস্থার হেফাজতেই দিল্লি নিয়ে যাওয়া হয়েছিল তাকে।

প্রাথমিক কয়েকদিনের ED হেফাজতের পরে অনুব্রত মণ্ডলকে তিহাড়ে পাঠানো হয়। শুধু অনুব্রত মণ্ডল নয়, তাঁর কন্যা সুকন্যা মণ্ডলকেও গ্রেফতার করেছে ইডি। আপাতত সুকন্যাও তিহাড় জেলেই বন্দি।এখন দেখার, এই নোটিশ কোনও সুরাহা নিয়ে আসে কিনা অনুব্রতর মামলায়।

 

 

 

 

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...