Saturday, April 4, 2026

জীবনের দ্বিতীয় ইনিংস শুরু দেবলীনা-ভাস্বরের! ভা.ইরাল ছবি ঘিরে বাড়ছে জল্পনা

Date:

Share post:

তথাগত (Tathagata Mukherjee) অধ্যায় অতীত। এবার ভাস্বর (Bhaswar Chatterjee) প্রেমে মজেছেন টলিউড অভিনেত্রী দেবলীনা দত্ত (Debleena Dutt)! হ্যাঁ, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) এমন এক ছবি ভাইরাল হয়েছে। যা দেখে শোরগোল পড়ে গিয়েছে নেটাগরিকদের মধ্যে। তবে কী চার হাত এক হতে চলেছে অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় ও অভিনেত্রী দেবলীনা দত্তের? রবিবার একটি ছবি একসঙ্গে পোস্ট করেন দেবলীনা ও ভাস্বর। সিঁথিতে সিঁদুর, হাতে শাঁখা-পলা একেবারে নতুন বউয়ের সাজে হাজির টলি অভিনেত্রী। দেবলীনার পরনে লাল হলুদ জামদানি আর অভিনেত্রীর পোশাকের সঙ্গে রং মিলিয়ে পাঞ্জাবি পরেছেন অভিনেতার। ছবির ক্যাপশনে লেখা, ‘করে ফেললাম…’। পাশাপাশি দেবলীনার সিঁথিতে চওড়া সিঁদুর দেখে তুঙ্গে জল্পনা। এরপরই সোশ্যাল মিডিয়া ভরে ওঠে কমেন্টে। তবে কী সাত পাকে বাঁধা পড়লেন দুই তারকা?

কিছুদিন আগেই পরিচালক-অভিনেতা তথাগত মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছে দেবলীনা দত্তের। তৃতীয় ব্যক্তির কারণেই এই বিচ্ছেদ বলে খবর। অন্যদিকে, বেশ অনেক বছর আগেই উত্তম কুমারের নাতনি নবমিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে বিচ্ছেদ হয়েছে ভাস্বর চট্টোপাধ্যায়েরও। বর্তমানে দুজনেই সিঙ্গেল। আর আচমকা তাঁদের অন্তরঙ্গ ছবি দেখে শুরু হয়েছে জল্পনা। তবে কী নতুন ইনিংস শুরু করলেন এই অভিনেতা জুটি? তবে সেই উত্তর এখনও খোলসা করেননি দেবলীনা ও ভাস্বর। আর এই ধন্ধ ঘিরেই ভক্তদের মধ্যে বাড়ছে উত্তেজনার পারদ।

তবে ছবি দেখার পর বেশিরভাগ অনুরাগীরাই দুই তারকাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। কেউ লিখেছেন, দুজনকে দারুণ লাগছে। কেউ কেউ মশকরাও করেছেন। পাশাপাশি অনেকেই জানতে চেয়েছেন আগামী কোন সিরিয়ালে এই জুটিকে একসঙ্গে দেখা যাবে? তবে এক ব্যক্তি লিখেছেন, ভাদ্রমাসে তো বিয়ে হয় না। তাহলে এটা কী পুরোপুরি চমক নাকি সত্যি জীবনের নয়া ইনিংস শুরু করেছেন দুজনে? সবমিলিয়ে ভক্তদের মনে বাড়ছে কৌতূহল।

 

 

 

 

 

 

Related articles

ভোটযুদ্ধে নজরে মালদহ, তৃণমূল সভানেত্রীর রোড-শো-এ ইংরেজবাজারে জনসমুদ্র 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রণকৌশল সাজাতে শনিবার মালদহ জেলাজুড়ে ম্যারাথন প্রচার সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকচক, রতুয়া ও মালতীপুরের...

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...