Saturday, April 4, 2026

সরকার রাজি থাকলে মণিপুরে আফিম চাষ ধ্বং.স করবে বায়ুসেনার বিমান!

Date:

Share post:

মণিপুরে আফিম চাষ ধ্বংসে প্রয়োজনে ব্যবহার করা হতে পারে বায়ুসেনার বিমান। রাজ্য সরকার কেন্দ্রকে চিঠি লিখলেই তা ভেবে দেখা হবে। মেইতেই নেতাদের এই আশ্বাস দিয়েছেন খোদ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

গত সপ্তাহে দিল্লি মেইতেই কো-অর্ডিনেটিং কমিটি (কোকোমি)-র এক প্রতিনিধিদল শনিবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে বৈঠক করেন। গোষ্ঠী সংঘর্ষে অশান্ত মণিপুর নিয়ে সংগঠনের প্রতিনিধিরা স্মারকলিপি দেন রাজনাথ সিংয়ের কাছে। মণিপুরের সংঘর্ষের প্রসঙ্গে তারা জানায়, আফিম চাষ ধ্বংস করতে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ তৎপর হতেই কুকি জঙ্গিরা ক্ষিপ্ত হয়ে উঠেছে। আফিম ধ্বংসের জন্য বায়ুসেনাকে ব্যবহারের অনুরোধ জানায় কোকোমি।

এই বিষয়ে সংগঠনের পক্ষে জানানো হয়েছে, “রাজনাথ সিং আফিম চাষ রুখতে পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন। মণিপুর সরকার যদি এই একই আবেদন কেন্দ্রের কাছে জানায় তাহলে আফিমের জমি ধ্বংস করতে বায়ুসেনার বিমান কাজে লাগানো হবে।” উল্লেখ্য, মণিপুরে সক্রিয় রয়েছে প্রায় ২৫টি কুকি জঙ্গি গোষ্ঠী। একাধিক গোয়েন্দা সংস্থার মতে, এই বিচ্ছিন্নতাবাদীদের মদত দিচ্ছে চিন ও আইএসআই। এছাড়াও, পাহাড়ে রয়েছে মাদকচক্রের ঘাঁটি। মায়ানমার হয়ে সেই মাদক পৌঁছে যায় গোটা বিশ্বে। মেতেইদের অভিযোগ, পাহাড়ে কুকিদের এই মাদকচক্রের জন্যই উৎখাত করা হচ্ছে তাদের।

আরও পড়ুন- তেলাপিয়া মাছ খেয়ে কো.মায় মহিলা! একে একে বিকল হচ্ছে সব অঙ্গ

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...