Saturday, June 27, 2026

তেলাপিয়া মাছ খেয়ে কো.মায় মহিলা! একে একে বিকল হচ্ছে সব অঙ্গ

Date:

Share post:

তেলাপিয়া মাছ খেয়ে কোমায় মার্কিন মহিলা। বিকল হয়ে গেল শরীরের চারটি অঙ্গ। এ কী অবস্থা! মৎস্য প্রিয় বাঙালির পাতে তেলাপিয়া মাছ কি চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে?

লরা বাজারাস আমেরিকার ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। তিনি বাজার থেকে তেলাপিয়া কিনে সেটিকে আধসিদ্ধ করে একটি স্পেশাল ডিশ তৈরি করেছিলেন। তারপর সেটিকে খেয়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। চারটি অঙ্গ বিকল হয়ে যায়। এরপরেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হয়। তাঁর হাত ও পায়ের আঙুল আস্তে আস্তে কালো হতে থাকে। চিকিৎসকরা জানান, লরার বাঁচার সম্ভাবনা কম। পরে জানা যায়, তিনি কোমায় চলে গিয়েছেন।

তবে কি তেলাপিয়া মাছই তাঁর অসুস্থ হয়ে পড়ার মূল কারণ?

এক বিদেশি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অসুস্থতার কারণ মাছ নয়। মাছে থাকা ব্যাকটেরিয়া। একাধিক সামুদ্রিক প্রাণীর শরীরে ‘ভিব্রিও ভালনিফিকাস’ নামক ব্যাকটেরিয়া পাওয়া গিয়েছে। তবে আরও এক সূত্রে জানা গিয়েছে, দূষিত জলের মাছ খাওয়ার কারণেই লরার এই অবস্থা। বিশেষজ্ঞরা জানিয়েছেন, সমুদ্রের জলে এই ধরনের ব্যাকটেরিয়া থাকা স্বাভাবিক। সেই কারণে সামুদ্রিক খাবার খাওয়ার আগে তা পরিষ্কার করে রান্না করে খাওয়াই ভালো।

আরও পড়ুন- দুয়ারে সরকার ক্যাম্পে শুরু প.রিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্তিকরণের কাজ, জমা পড়ল রেকর্ড আবেদন

Related articles

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...

মানসিক-শারীরিকভাবে বিধ্বস্ত নির্যাতিতা! অভিযুক্ত জওয়ানের কড়া শাস্তি চেয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি পরিবারের

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R.G.Kar Medical Hospital) চিকিৎসাধীন এক রোগিণীর মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিনার...

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...