Tuesday, June 23, 2026

নির্মীয়মাণ সেপটিক ট্যাঙ্কে কাজ করতে নেমে মর্মা*ন্তিক পরিণতি ৩ শ্রমিকের

Date:

Share post:

নির্মীয়মাণ সেপটিক ট্যাঙ্কে কাজ করতে নেমে প্রাণ গেল তিন শ্রমিকের। সোমবার সকালে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার মাদারতলা এলাকায়। সেপটিক ট্যাঙ্কে কাজ করতে নেমেই অসুস্থ হয়ে পড়েন পাঁচ শ্রমিক। তাঁদের উদ্ধার করে হরিহরপাড়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে তিন জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

আরও পড়ুনঃ ‘বলেছিলাম এটি শক্তিশালী দল’, এশিয়া কাপ চ‍্যাম্পিয়ন হতেই রোহিতদের প্রশংসায় মহারাজ
সূত্রের খবর, এক ব্যক্তির বাড়িতে সেপটিক ট্যাঙ্কে সেন্টারিংয়ের কাজের পর কাঠ তুলতে নেমেছিলেন রজব আলি নামে এক শ্রমিক। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়ায় তাঁকে উদ্ধার করতে নামেন আরও তিন জন। তাঁরাও জ্ঞান হারান। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতদের নাম রজব, মনিরুল শেখ এবং মাজু শেখ। স্থানীয় সূত্রই জানায়, আরও এক জন অসুস্থ হয়ে পড়েছিলেন। তাঁকেও হরিহরপাড়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে স্থানান্তরিত করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়।
ঘটনা প্রসঙ্গে হরিহরপাড়া ব্লক প্রশাসনের মুখ্য স্বাস্থ্য আধিকারিক মহম্মদ শোফি বলেন, ‘‘হরিহরপাড়ায় এক ব্যক্তির বাড়িতে সেপটিক ট্যাঙ্কে সেন্টারিংয়ের কাজের পর কাঠ তুলতে নেমেছিলেন শ্রমিকরা। তখনই এই দুর্ঘটনা ঘটে। পাঁচ জন অসুস্থ হয়ে পড়েন। তার মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে ।’’

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...