Tuesday, June 23, 2026

‘বলেছিলাম এটি শক্তিশালী দল’, এশিয়া কাপ চ‍্যাম্পিয়ন হতেই রোহিতদের প্রশংসায় মহারাজ

Date:

Share post:

শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়ে এশিয়া কাপ চ‍্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। এই জয়ের ফলে অষ্টমবার এশিয়া কাপ চ‍্যাম্পিয়ন হয়েছে টিম ইন্ডিয়া। দলের দুরন্ত পারফরম্যান্স করেন মহম্মদ সিরাজ। ৬ উইকেট নেন তিনি। সিরাজের সৌজন্যে লঙ্কানরা মাত্র ৫০ রানেই গুটিয়ে যায়। আর এই জয়ের পরই টিম ইন্ডিয়ার প্রশংসায় পঞ্চমুখ ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

টুইটারে সৌরভ লেখেন,” আমি শুরুতেই বলেছিলাম.. এটি খুবই শক্তিশালী একটি দল.. পুরো টুর্নামেন্ট জুড়ে ওরা অসাধারণ ছিল.. ওয়েল ডান টিম ইন্ডিয়া.. রোহিত শর্মার এটি দ্বিতীয় এশিয়া কাপ শিরোপা.. ওয়েল ডান রোহিত, দ্রাবিড়, সাপোর্ট স্টাফ, নির্বাচক এবং বিসিসিআই-এ সব সদস্যরা।”

গতকাল এশিয়া কাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত জয় ভারত। সৌজন্যে মহম্মদ সিরাজ। একাই তুলে নেন ৬ উইকেট। ৭ ওভার বল করে ২১ রান দিয়ে ৬ উইকেট তুলে নেন সিরাজ। মাত্র ১৬ বলে নিজের ষষ্ঠ উইকেট তুলে নেন তিনি। এর সুবাদে একাধিক নজির গড়েন তিনি। একদিনের ক্রিকেটে যৌথ ভাবে দ্রুততম পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন। পাশাপাশি এশিয়া কাপে দ্বিতীয় সেরা বোলিং গড় এখন সিরাজের পকেটে।

আরও পড়ুন:এশিয়া সেরা হয়ে কত পুরস্কার মূল্য পেল টিম ইন্ডিয়া?

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...