Saturday, March 28, 2026

সংসদের বিশেষ অধিবেশন ‘ছোট হলেও গুরুত্বপূর্ণ’, কী ইঙ্গিত করলেন মোদি?

Date:

Share post:

আজ থেকে শুরু হল সংসদের বিশেষ অধিবেশন। চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। এদিন অধিবেশন শুরুর আগে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।তাঁর কথায়, এটি একটি ঐতিহাসিক অধিবেশন।পাঁচদিনের এই অধিবেশন ‘ছোট হলেও গুরুত্বপূর্ণ’ বলে অভিহিত করেন তিনি। পাশাপাশি, আগামিকাল অর্থ্যাৎ মঙ্গলবার গণেশ চতুর্থীর দিন থেকেই নয়া সংসদ ভবনে অধিবেশন হবে বলে জানান প্রধানমন্ত্রী।

আরও পড়ুনঃ বিরোধীদের কোনও সূচনা না দিয়েই ৫ দিনের সংসদের বিশেষ অধিবেশন ডাকল কেন্দ্র
এদিকে, সংসদের বিশেষ অধিবেশন প্রসঙ্গে বিশেষ অধিবেশনের আলোচনার বিষয় সম্পর্কে সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল জানান, অধিবেশনের আলোচ্য বিষয়, সংসদের ৭৫ বছরের গৌরবময় যাত্রা। সংসদ ভবনের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে দিনভর আলোচনা হবে। লোকসভায় এই সংক্রান্ত আলোচনার আনুষ্ঠানিক সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । রাজ্যসভায় এই দায়িত্ব পালন করবেন পীযূষ গোয়েল । তৃণমূলের তরফে লোকসভায় বলবেন পাঁচবারের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, অধীর চৌধুরীর সাসপেনশন নিয়ে আজই রিপোর্ট পেশ করবে সংসদের প্রিভিলেজ কমিটি।
অধিবেশন শুরুর প্রাক্কালে পুরনো সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, ‘ আগামিকাল গণেশ চতুর্থীর দিনে আমরা নতুন সংসদ ভবনে যাচ্ছি। গণেশের অপর নাম বিঘ্নহর্তা। তাই এবার থেকে আগামীদিন থেকে দেশের উন্নয়নে আর কোনও বাধা থাকবে না। নির্বিঘ্নে সব স্বপ্ন, সংকল্প ভারত পরিপূর্ণ করবে।’
পাশপাশি, বিরোধীদের উদ্দেশ্যে মোদি এদিন বলেন, “পুরনো কথা ভুলে গিয়ে নতুন করে এগিয়ে আসুন।” এর পাশাপাশি বিরোধীদের কটাক্ষ করে তিনি বলেন, “কান্নাকাটির জন্য অনেক সময় পাবেন।”

Related articles

দুই কিস্তি নয়, ৩১ মার্চের মধ্যেই বকেয়া ডিএ একসঙ্গেই মেটানোর নির্দেশিকা রাজ্যের 

বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পূর্বের নির্দেশে আংশিক পরিবর্তন করে জানানো হয়েছে, ২০১৬...

নির্বাচনী প্রচারের ফাঁকে মহাবীর মন্দির পরিদর্শনে মুখ্যমন্ত্রী, আপ্লুত পুরুলিয়ার আমলাপাড়া

লোকসভা নির্বাচনের প্রচার ঘিরে এখন তপ্ত লালমাটির জেলা। শনিবার রঘুনাথপুর ও কাশীপুরে জোড়া সভা শেষ করে জেলা শহর...

নাগরিকত্ব হরণের চেষ্টার প্রতিবাদ: রাসবিহারীর সভায় বিজেপি ও কমিশনের বিরুদ্ধে জোটবদ্ধ গণমঞ্চ-একতা মঞ্চ

বাঙালির নাগরিকত্ব ও ভোটাধিকার হরণের চেষ্টার বিরুদ্ধে ফের সরব হল নাগরিক সমাজ। শনিবার দক্ষিণ কলকাতার রাসবিহারীতে ‘দেশ বাঁচাও...

বাঙালি-বিদ্বেষে সমর্থকদের মার: জামসেদপুরে এবার মোহন-সমর্থকদের বিশেষ ব্যবস্থা

এক বছর আগে সেই মোহনবাগানের খেলা জামসেদপুরের মাঠে। মাঠের উত্তাপ যখন পৌঁছে গিয়েছিল গ্যালারিতে, তখন তার শিকার হয়েছিলেন...