Saturday, June 27, 2026

পড়ুয়াদের শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় বরাদ্দ বাড়িয়েছে রাজ্য সরকার

Date:

Share post:

প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের উন্নত মানের শিক্ষা দিতে প্রয়োজনীয় বিভিন্ন সহায়ক উপকরণের বরাদ্দ বাড়িয়েছে রাজ্য সরকার। শিক্ষা দফতর (Education Department) সূত্রে খবর, এই খাতে আগে একটি স্কুলের বাৎসরিক বরাদ্দ ছিল প্রায় ২৫০০টাকা। এখন প্রায় পাঁচগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। এতে প্রাথমিক (Primary) শিক্ষার মান অনেকখানি উন্নত হবে বলে মনে করা হচ্ছে।

প্রাক প্রাথমিকের (Primary) শিক্ষার্থীদের (Student) জন্য ৩ হাজার ৯০০টাকা এবং প্রথম থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ৯ হাজার টাকা বরাদ্দ হয়েছে। সেই টাকায় গ্লোব, ম্যাপ, বল-সহ শিক্ষণ সরঞ্জাম কেনা হবে।

প্লাস্টিকের ফল, সবজি, বিভিন্ন কার্ড, খেলনা, কম্পাস, ঘড়ি ও গ্লোবের মতো প্রায় পঞ্চাশ রকমের সামগ্রী শিক্ষণ উপকরণ হিসেবে ব্যবহার করা হয়। যা ছাত্র ছাত্রীদের প্রাথমিক জ্ঞানের জন্য দরকার। এতদিন সরকারি বরাদ্দে তার সবকিছু কেনা যেত না। এবার সেই অসুবিধা দূর হতে চলেছে।

 

 

 

Related articles

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...

তোলাবাজি থেকে শ্লীলতাহানি- একাধিক অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

তোলাবাজি ও শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে (৬৫) গ্রেফতার করল পুলিশ। পুরসভার...