Tuesday, June 23, 2026

সূর্যের আরও কাছে আদিত্য এল-১! সফলভাবে তথ্য সংগ্রহ শুরু ইসরোর সৌরযানের

Date:

Share post:

সূর্যের পথে আরও একধাপ এগিয়ে গেল ইসরোর (ISRO) সৌরযান আদিত্য এল-১। ইতিমধ্যেই সফলভাবে তথ্য সংগ্রহ শুরু করেছে আদিত্য এল ১। সোমবার এক্স প্ল্যাটফর্মে এমনটাই জানিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। ১৯ সেপ্টেম্বরে পৃথিবীর কক্ষপথ ছেড়ে সূর্যের কক্ষপথে ঢুকবে আদিত্য এল ওয়ান। মরিশাস, বেঙ্গালুরু এবং পোর্ট ব্লেয়ারে ইসরোর ‘গ্রাউন্ড স্টেশন’ রয়েছে। আর সেখান থেকেই সৌরযান আদিত্য এল-১ কে (Aditya-L1) পর্যবেক্ষণ করছেন বিজ্ঞানীরা। জানা গিয়েছে, কক্ষপথ পরিবর্তনের পর পৃথিবী থেকে আদিত্য এল-১ এর দূরত্ব হয়েছে ১ লাখ ২১ হাজার ৯৭৩ কিলোমিটার অর্থাৎ পৃথিবীর ২৫৬X১২১৯৭৩ কিলোমিটার কক্ষপথে এখন চক্কর কাটছে সৌরযান।

পৃথিবীর আশপাশে কী কী ধরনের উপাদান রয়েছে, এই সংক্রান্ত তথ্য সংগ্রহ করবে আদিত্য এল ১। ইসরো জানিয়েছে, ইতিমধ্যে কাজ শুরু করেছে আদিত্য এল ওয়ানের মধ্যে থাকা ‘স্টেপ’ প্রযুক্তি। কী কাজ স্টেপের?  সৌরজগতের বিভিন্ন উপাদান নিয়ে পরীক্ষানিরীক্ষা চালানোই স্টেপের কাজ। সৌরযানের গায়ে মোট ৬টি সেন্সর রয়েছে। এর সাহায্যে সূর্যের কাছে থাকা আয়ন ও ইলেকট্রন সংক্রান্ত তথ্য সংগ্রহ করা যাবে। সেই তথ্য যাবে ইসরোর কাছে।

ইসরোর তরফে আরও জানানো হয়েছে, ইতিমধ্যেই পৃথিবী থেকে ৫০ হাজার কিলোমিটার দূরে পৌঁছে গিয়েছে আদিত্য এল ১। সেখান থেকেই তথ্য সংগ্রহ করতে শুরু করেছে সৌর যানের ভিতরে থাকা স্টেপ প্রযুক্তি। আপাতত সৌরযানের মধ্যে থাকা সমস্ত প্রযুক্তিই সঠিকভাবে কাজ করছে বলেই ইসরোর তরফে জানানো হয়েছে।

 

 

 

Related articles

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...