Friday, April 3, 2026

এশিয়ান গেমসে চিনের বিরুদ্ধে অনন্য নজিরের সামনে দাঁড়িয়ে সুনীল

Date:

Share post:

আগামিকাল এশিয়ান গেমসের অভিযান শুরু করতে চলেছে ভারতীয় দল। প্রথম ম‍্যাচে ভারতের সামনে রয়েছে চিন। আর এই ম‍্যাচে অনন্য নজিরের সামনে টিম ইন্ডিয়ার অধিনায়ক সুনীল ছেত্রী। সুনীল ভারতের তৃতীয় অধিনায়ক হতে চলেছেন যিনি দুটি এশিয়ান গেমসের ফুটবল প্রতিযোগিতায় অধিনায়কত্ব করতে চলেছেন।

সুনীল ছেত্রী ভারতের তৃতীয় অধিনায়ক হতে চলেছেন যিনি দুটি এশিয়ান গেমসের ফুটবল প্রতিযোগিতায় অধিনায়কত্ব করতে চলেছেন। এর আগে শৈলেন মান্না ১৯৫১ এবং ১৯৫৪ সালে ভারতীয় দলের অধিনায়কত্বের দায়িত্ব সামলেছেন। ২০০২ এবং ২০০৬ সালের এশিয়ান গেমসে ভারতের অধিনায়ক ছিলেন বাইচুং ভুটিয়া। আর সুনীল ছেত্রী এর আগে ২০১৪ সালে ভারতীয় দলের অধিনায়ক ছিলেন। ২০২২ এশিয়ান গেমসেও তাঁর নেতৃত্বেই খেলবে ভারতীয় দল।

আগামিকাল আয়োজক দেশ চিনের বিরুদ্ধে এশিয়ান গেমসের প্রথম ম্যাচে নামবে ভারতীয় ফুটবল দল। সুনীল ছেত্রীর নেতৃত্বে গ্রুপ পর্যায় চিন, বাংলাদেশ এবং মায়ানমারের বিরুদ্ধে খেলবে ইগর স্টিম‍্যাচের দল। প্রসঙ্গত এশিয়ান গেমসে চিনের বিরুদ্ধে ম্যাচটি ভারতীয় ফুটবলের ৫৭ তম ম্যাচ হতে চলেছে। এর আগে দুবার স্বর্ণপদক এবং একবার ব্রোঞ্জ পদক জিতেছে ভারত। আরও একবার পদক জয়ের লক্ষ্যে নামবে ভারতীয় দল।

আরও পড়ুন:চিনের বিরুদ্ধে নামার আগে আইএসএলের আয়োজকদের একহাত স্টিম‍্যাচের

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...