Monday, June 22, 2026

বিশ্বকাপের জন‍্য তৈরি টিম ইন্ডিয়া, এশিয়া কাপে ভারতের দুরন্ত জয়ের পর বললেন কপিল দেব

Date:

Share post:

গতকাল শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়ে এশিয়া কাপ চ‍্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। এশিয়া কাপ ফাইনালে দরন্ত পারফরম্যান্স টিম ইন্ডিয়ার। আর আসন্ন একদিনের ক্রিকেট বিশ্বকাপের আগে এই জয় ভারতীয় দলকে অক্সিজেন জোগাবে বলে মনে করছেন ভারতের প্রাক্তন অধিনায়ক কপিল দেব। কপিলের মতে ঘরের মাটিতে বিশ্বকাপ জেতার জন্য তৈরি টিম ইন্ডিয়া। এর পাশাপাশি বিশ্বকাপের আগে দলের এমন পারফরম্যান্সে উচ্ছ্বসিত প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক।

এই নিয়ে কপিল দেব বলেন,”আমার মনে হয় যদি আমরা প্রথম চারে আসতে পারি, সেটাই সব থেকে গুরুত্বপূর্ণ হবে। তারপর অনেকটাই নির্ভর করবে ভাগ্য সহ একাধিক ফ্যাক্টর। আমরা এখনই বলতে পারি না যে আমরা ফেভারিট, তবে অবশ্যই আমাদের দল খুবই ভালো। হৃদয় অন্য কিছু বলছে, তবে মস্তিষ্ক বলছে এখনও আমাদের আরও পরিশ্রম করতে হবে। আমি আমাদের দলকে জানি। আমি অন্য দলগুলির বিষয়ে অতটা জানি না, তাই ফাঁকা আওয়াজ দিয়ে লাভ নেই। ভারতীয় দলের কথা বললে, তারা তৈরি খেলার জন্য এবং চ্যাম্পিয়নশিপ জেতার জন্য। আবেগের সঙ্গে খেলতে হবে ওদের, উপভোগ করতে হবে।”

গতকাল এশিয়া কাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত জয় ভারত। সৌজন্যে মহম্মদ সিরাজ। একাই তুলে নেন ৬ উইকেট। ৭ ওভার বল করে ২১ রান দিয়ে ৬ উইকেট তুলে নেন সিরাজ। মাত্র ১৬ বলে নিজের ষষ্ঠ উইকেট তুলে নেন তিনি। এর সুবাদে একাধিক নজির গড়েন তিনি।

আরও পড়ুন:এশিয়ান গেমসে চিনের বিরুদ্ধে অনন্য নজিরের সামনে দাঁড়িয়ে সুনীল

Related articles

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...