Sunday, June 21, 2026

যান্ত্রিক গোলযোগের জের! মাঝআকাশ থেকে রহ.স্যজনকভাবে উধাও এফ-৩৫ যু.দ্ধবিমান

Date:

Share post:

মাঝআকাশ থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল অত্যাধুনিক মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান (US F 35 Fighter Jet)। জানা গিয়েছে, রবিবার আমেরিকার সাউথ ক্যারোলাইনা (South Carolina) এলাকায় ফাইটার জেটটির রুটিন উড়ান চলছিল। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে যুদ্ধবিমানটি। তারপর থেকেই এফ-৩৫ বিমানটিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না বলে খবর। এদিকে মার্কিন সেনার তরফে জানানো হয়েছে, এফ-৩৫ লাইটনিং জেটটি ইউএস মেরিন কোরের (US Marine Core)। রবিবার নর্থ চার্লসটন এলাকায় উড়ছিল বিমানটি। আচমকাই সেটিতে যান্ত্রিক গোলযোগ দেখা যায়।

এরপরই কোনও মতে ককপিট থেকে বেরিয়ে পড়েন ওই পাইলট। তারপরই বিমানটি আশ্চর্যজনকভাবে উধাও হয়ে যায় বলে অভিযোগ। ইতিমধ্যে সেটিকে খুঁজে বের করতে জোরকদমে তল্লাশি অভিযান শুরু হয়েছে। পাশাপাশি চার্লস্টনের মার্কিন সেনাঘাঁটি থেকে স্থানীয়দের কাছেও সাহায্য চাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, এফ-৩৫ বিমান বিশ্বের সবচেয়ে আধুনিক ফাইটার জেট। রাডার থেকে শুরু করে বিমানটির ‘ওয়েপনস কন্ট্রোল সিস্টেম’ প্রযুক্তি অত্যন্ত গোপনীয় এবং অত্যাধুনিক। তবে কীভাবে আচমকা উধাও হয়ে গেল একটা আস্ত বিমান তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

উল্লেখ্য, কয়েকদিন আগেই আমেরিকার এফ-৩৫ যুদ্ধবিমানে চিনা যন্ত্রাংশ মেলার খবর প্রকাশ্যে আসে। ফলে নতুন জেট কেনার পদ্ধতি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে পেন্টাগন। বিশ্বের আধুনিকতম এই বিমানটি মার্কিন সেনার প্রধান ফাইটার জেট। আর সেকারণেই আচমকা উধাও হয়ে যাওয়া জেট নিয়ে কপালে চিন্তার ভাঁজ ওয়াশিংটনের।

 

 

 

Related articles

সকাল সকাল আজ শহরে কী কী কর্মসূচি প্রধানমন্ত্রীর

দুদিনের সফরে রাজ্যে এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সরকারি...

আজ ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শহরে

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) এবং NEET-UG পরীক্ষার (NEET UG Exam) জন্য রবিবার ভোর চারটে থেকেই মেট্রো...

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...