Wednesday, June 10, 2026

হিংসাদীর্ণ মণিপুরে এবার ৪৮ ঘণ্টা বনধের ডাক ‘মেইরা পাইবি’র

Date:

Share post:

অশান্তি থামছে না বরং উত্তরত্তর বাড়ছে। হিংসাদীর্ণ মণিপুরে(Manipur) এবার ৪৮ ঘণ্টা বনধের ডাক দিল মহিলা সংগঠন মেইরা পাইবি। সম্প্রতি মণিপুরে পাঁচজন সশস্ত্র যুবকের গ্রেফতারির(Arrest) পর ধৃতদের মুক্তির দাবিতে এই বনধের(Strike) ডাক দেওয়া হয়েছে।

মণিপুর পুলিশ সূত্রে খবর, শনিবার পাঁচ সশস্ত্র যুবককে গ্রেফতার করে নিরাপত্তারক্ষীরা। আগ্নেয়াস্ত্র ও সেনার পোশাক নিজেদের কাছে রাখার অপরাধে আটক করা হয় তাদের। এরপর থেকেই রাজ্যের নানা প্রান্তে ক্ষোভ বাড়তে থাকে। পোরমপট থানায় প্রতিবাদ দেখাতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান বিক্ষোভকারীরা। জমায়েত নিয়ন্ত্রণ করতে কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এর জেরে কয়েকজন বিক্ষোভকারী এবং র‌্যাফের জওয়ান আহত হন। এরপরই ধৃতদের মুক্তির দাবিতে রাজ্যজুড়ে ৪৮ ঘণ্টার বনধের ডাক দেয় মেইরা পাইবি-সহ স্থানীয় পাঁচটি ক্লাব। সোমবার ইম্ফল ইস্ট, ইম্ফল ওয়েস্ট, খুরাই, কংবা, বিষ্ণুপুর, থাউবলের মতো এলাকায় প্রতিবাদ দেখান মেতেই মহিলারা। রাস্তা অবরোধ করে চলে বিক্ষোভ।

স্থানীয় মেইতি সংগঠনের বক্তব্য অনুযায়ী, যে পাঁচ যুবককে গ্রেফতার করা হয়েছে তারা গ্রামের স্বেচ্ছাসেবী। কুকি-জো জঙ্গিদের হাত থেকে গ্রামবাসীদের রক্ষা করতে তারা কাজ করে। নিরাপত্তাবাহিনী ঠিকমতো কাজ করতে ব্যর্থ। তাই ওই যুবকদের নিঃশর্ত মুক্তি দাবি জানানো হচ্ছে। প্রশাসন যদি ওই যুবকদের মুক্তি না দেয় তাহলে আরও বড় প্রতিবাদের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

Related articles

বুধের সকালে কত হল হলুদ ধাতুর দাম, জেনে নিন এক ঝলকে

বিশ্ববাজারের অস্থিরতা এবং ঘরোয়া বাজারের চাহিদার ওঠানামার জেরে সোনা বা রুপোর দামের হেরফের হয়। আপনি যদি আজ সোনা...

বিধানসভায় সই জাল মামলায় ফের আদালতের দৃষ্টি আকর্ষণ অভিষেকের

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনের ক্ষেত্রে সই জাল কাণ্ডের তদন্তে সিআইডির (CID) অতিসক্রিয়তার অভিযোগ। মঙ্গলবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা...

একধাক্কায় ১৮ আইএএস আধিকারিকের দায়িত্বে রদবদল নবান্নের

রাজ্য মন্ত্রিসভার দফতর বন্টনের সম্ভাবনার দিনেই নবান্নের (Nabanna) তরফে বড়সড় প্রশাসনিক রদবদলের নির্দেশিকা প্রকাশ্যে এসেছে। সরানো হলো একাধিক...

তৃণমূলের দলীয় কার্যালয়ে পুলিশের অতিসক্রিয়তা, মামলা দায়ের আদালতে 

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি তিরিশ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে মঙ্গলবার ওয়ারেন্ট ছাড়া তল্লাশি...