Wednesday, June 10, 2026

এবার CBI-কে হুঁশি*য়ারি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের!

Date:

Share post:

কথা মতো কাজ হচ্ছে না। তাই এবার রেগে গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকেই হুঁশিয়ারি দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। প্রাথমিক নিয়োগ মামলায় দোষীদের আড়াল করছে CBI, এমন অভিযোগ করলেন বিচারপতি। প্রাথমিকে নিয়োগের ক্ষেত্রে ওএমআর শিটে (OMR Sheet)কারচুপি সন্দেহে CBI-এর কাছে রিপোর্ট তলব করেছিল আদালত (Calcutta High Court)। এদিন কেন্দ্রীয় সংস্থা তা জমা দিতেই রেগে আগুন জাস্টিস গঙ্গোপাধ্যায়। এজলাসে রীতিমতো ধমক দিয়ে বলেন এই রিপোর্ট প্রধানমন্ত্রীকে (PM) দেওয়া হবে।

চলতি মামলায় অভিযুক্ত মানিক ভট্টাচার্যর সঙ্গে সিবিআই -এর গোপন আঁতাত হয়েছে বলে অভিযোগ করেছিলেন স্বয়ং বিচারপতি। এদিন আরও একধাপ এগিয়ে সরাসরি নরেন্দ্র মোদিকে জানাবেন বলে হুঁশিয়ারি দেন। শুনানিতে তিনি বলেন, “সময় এসেছে। অনেকবার বলা হয়েছে। যদি সিবিআই কাজ না করে তাহলে প্রধানমন্ত্রী দফতরের বিষয়টি জানানো হবে। আপনার নিয়ন্ত্রণে থাকা সংস্থা কী করছে দেখুন। সিবিআই অফিসার বাচ্চা নয়।” বিচারপতির গঙ্গোপাধ্যায়ের বক্তব্য, জিজ্ঞাসাবাদে ইচ্ছাকৃতভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করা হয়নি। এরপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে আরও একটা সুযোগ চাওয়া হয়। আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে সিটের প্রধানকে আদালতে হাজিরার নির্দেশ দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ।

Related articles

রাজ্যসভা থেকে ইস্তফার পর অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, বিজেপি শিবিরে যাচ্ছেন সুস্মিতা! 

সংসদীয় রাজনীতিতে ফের তৃণমূলের (TMC) ভাঙ্গন! সুখেন্দুশেখর রায়ের পর এবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন সুস্মিতা দেব...

মোদি সরকারের ১২ বছর পূর্তিতে নিউটাউনের রামমন্দিরে পুজো-যজ্ঞ বাংলার মুখ্যমন্ত্রীর 

প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর রেকর্ড ভেঙে সবচেয়ে বেশিদিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী থাকার মাইলফলক গড়লেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। আজ...

সবাসাচীর গ্রেফতারির নেপথ্যে হাত কাকলির! দাবি কল্যাণের

বারাসতের তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নির্দেশেই গ্রেফতার হয়েছে সব্যসাচী দত্ত। দাবি করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ...

আজ দুপুরেই বিজেপি মন্ত্রিসভার দফতর বন্টনের সম্ভাবনা!

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি (BJP) সরকার গড়ার পর এক মাসের বেশি...