Wednesday, June 10, 2026

কুড়মিদের রেল রোকো আন্দোলনকে বেআইনি বলল হাইকোর্ট

Date:

Share post:

আগামীকাল অর্থাৎ বুধবার থেকে পুরুলিয়ার কুস্তাউর ও পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে রেল-রাস্তা রোকোর ডাক দিয়েছিল কুড়মি সম্প্রদায়। তবে মঙ্গলবার কুড়মি সমাজের ডাকা রেল ও রাস্তা রোকো আন্দোলনকে বেআইনি বলে ঘোষণা করল কলকাতা হাইকোর্ট। পরিস্থিতি সামাল দিতে রাজ্য সরকারকে উপযুক্ত পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি টিএস শিভগননমের ডিভিশন বেঞ্চ।

আন্দোলনের নামে জনজীবন স্তব্ধ করা আটকাতে সম্প্রতি পুরুলিয়া চেম্বার অব কমার্স জনস্বার্থ মামলা দায়ের করে। মঙ্গলবার ছিল শুনানি। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই রেল ও রাস্তা রোকো আন্দোলনকে বেআইনি ঘোষণা করে।আদালতে মামলাকারীদের আবেদন, বিগত দুটি আন্দোলনের জেরে রেল ও সরকারের বিপুল আর্থিক ক্ষতি হয়েছে। সাধারণ মানুষকেও হয়রানির মুখে পড়তে হয়েছে।

এরপরই কুড়মি সমাজ কর্মসূচি প্রত্যাহার করে নেয়। তবে কুড়মিদের কোনও কোনও সংগঠন আন্দোলনের প্রশ্ন অনড় রয়েছে। পুলিশ প্রশাসনও এবার প্রথম থেকে অনেক কড়া। যদিও দক্ষিণ-পূর্ব রেল দুপুরে বিজ্ঞপ্ত দিয়ে জানিয়ে দেয়, অবরোধ কর্মসূচির জন্য বেশকিছু ট্রেন বাতিল করা হয়েছে। কিছু ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন- এবার CBI-কে হুঁশি*য়ারি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের!

 

 

Related articles

বুধের সকালে কত হল হলুদ ধাতুর দাম, জেনে নিন এক ঝলকে

বিশ্ববাজারের অস্থিরতা এবং ঘরোয়া বাজারের চাহিদার ওঠানামার জেরে সোনা বা রুপোর দামের হেরফের হয়। আপনি যদি আজ সোনা...

বিধানসভায় সই জাল মামলায় ফের আদালতের দৃষ্টি আকর্ষণ অভিষেকের

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনের ক্ষেত্রে সই জাল কাণ্ডের তদন্তে সিআইডির (CID) অতিসক্রিয়তার অভিযোগ। মঙ্গলবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা...

একধাক্কায় ১৮ আইএএস আধিকারিকের দায়িত্বে রদবদল নবান্নের

রাজ্য মন্ত্রিসভার দফতর বন্টনের সম্ভাবনার দিনেই নবান্নের (Nabanna) তরফে বড়সড় প্রশাসনিক রদবদলের নির্দেশিকা প্রকাশ্যে এসেছে। সরানো হলো একাধিক...

তৃণমূলের দলীয় কার্যালয়ে পুলিশের অতিসক্রিয়তা, মামলা দায়ের আদালতে 

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি তিরিশ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে মঙ্গলবার ওয়ারেন্ট ছাড়া তল্লাশি...