Wednesday, June 24, 2026

রাজ্যে চালু যোগ চিকিৎসার মেডিক্যাল কোর্স!

Date:

Share post:

চিকিৎসায় যোগাসনের ভূমিকা নিয়ে বারবার ডাক্তারদের দৃষ্টি আকর্ষণ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার তাঁর উদ্যোগেই রাজ্যে শুরু হয়ে গেল যোগ চিকিৎসার ডাক্তারি কোর্স। পূর্ব ভারতে এটাই প্রথম সরকারি যোগ মেডিক্যাল কলেজ (Government Yoga Medical College)। ১১ জন নিট উত্তীর্ণ পড়ুয়াকে নিয়ে যোগশ্রীর ছাত্র ভর্তি প্রক্রিয়া শুরু হল বেলুড়ের যোগ মেডিক্যাল কলেজে । কলেজের অধ্যক্ষ তথা রাজ্যের আয়ুর্বেদ অধিকর্তা ডা দেবাশীষ ঘোষ জানান যে আজ এবং আগামিকাল এই দুদিন ধরে চলবে ভর্তির প্রক্রিয়া। ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সেলিং কমিটির (West Bengal Medical Counselling Committee) তরফে প্রথম পর্যায়ে মোট ৩৪ জন ছাত্র ভর্তির অনুমোদন মিলেছে। আগামী ১৮ নভেম্বর পর্যন্ত এই প্রক্রিয়া চলবে।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) প্রথম যোগ কাউন্সিল গঠন করে যোগ ও প্রাকৃতিক চিকিৎসাকে সুসংহত করার চেষ্টা শুরু করেন। পরবর্তী কালে কাউন্সিলের দাবি মেনে বেলুড় স্টেট জেনারেল হাসপাতাল ক্যাম্পাসে পাঁচতলা বিল্ডিং তৈরি হয় যোগ মেডিক্যাল কলেজের জন্যে। রাজ্যের যোগ ও ন্যাচারোপ্যাথি কাউন্সিলের সভাপতি তুষার শীল জানান, কলেজটি ৩০০ শয্যা বিশিষ্ট। এই মেডিক্যাল কলেজে ভর্তি হওয়া পড়ুয়াদের যোগের পাশাপাশি প্রাকৃতিক উপাদান ব্যবহার করে চিকিৎসা করার শিক্ষা দেওয়া হবে। আগেই চালু হয়ে গিয়েছিল এই যোগ কলেজের আউটডোর বিভাগ। এবার শুরু হচ্ছে কলেজ, হাসপাতাল, পঠনপাঠন। আগে BYNS পড়তে বেঙ্গালুরু, গোয়া, মহারাষ্ট্রে পাড়ি দিতে হত। এখন এ রাজ্যের মিলবে সুব্যবস্থা।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...