Wednesday, June 24, 2026

সম্পর্কের টানাপোড়েন! খাস কলকাতায় প্রেমিকের বাড়িতে গায়ে আ.গুন, মৃ.ত্যু প্রেমিকার

Date:

Share post:

সম্পর্কের টানাপোড়েন। কলকাতার হরিদেবপুরে প্রেমিকের বাড়িতে ঢুকে গায়ে আগুন (Fire) দেন মহিলা। মঙ্গলবার হাসপাতালে মৃত্যু হল প্রেমিকার।

সোমবার রাতে হরিদেবপুরের ব্যানার্জিপাড়ায় রাত ৮টা নাগাদ সুবীর বিশ্বাস নামে একব্যক্তির বাড়িতে যান ওই মহিলা। অভিযোগ সেখানেই গায়ে আগুন দেন তাঁর প্রেমিকা। এরপরেই পুলিশের কাছে অভিযোগ যায়। পুলিশ গিয়ে অগ্নিদগ্ধ মহিলাকে উদ্ধার করে করে হাসপাতালে ভর্তি করে।

পুলিশ সূত্রে খবর, বছর পঁয়তাল্লিশের মহিলাকে গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় এম আর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর বয়ান রেকর্ড করে পুলিশ। মহিলা জানান, তাঁর সঙ্গে একান্ত মুহূর্তের ছবি ইন্টারনেটে ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়েছিলেন সুবীর বিশ্বাস। তার প্রতিবাদ জানাতেই গায়ে আগুন (Fire) লাগিয়ে হরিদেবপুরের যান তিনি।

আরও পড়ুন: সিলভার পয়েন্ট হাইস্কুল নিয়ে বড় সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের! তদ*ন্তের নজরদারিতে কমিশনার

সুবীরের সঙ্গে ওই মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বলে অভিযোগ। মহিলার বাড়ি ভবানীপুরে। তাঁর একটি পুত্র সন্তানও রয়েছে। আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। মহিলার মৃত্যুকালীন জবানবন্দির ভিত্তিতে সুবীরকে খুঁজছে পুলিশ।

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...