Tuesday, March 24, 2026

মুখ্যমন্ত্রীর সিলমোহরের অপেক্ষা! রাজ্য মানবাধিকার কমিশনের পরবর্তী প্রশাসনিক সদস্য বাসুদেব

Date:

Share post:

রা‌জ্য মানবাধিকার কমিশনের (State Human Rights Commission) পরবর্তী প্রশাসনিক সদস্য হিসেবে দায়িত্ব নিতে চলেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায় (Basudev Bandopadhyay)। সূত্রের খবর, মানবাধিকার কমিশনের বর্তমান প্রশাসনিক সদস্য নাপরাজিত মুখোপাধ্যায় আগামী ৩০ সেপ্টেম্বর অবসর নিতে চলেছেন। জানা গিয়েছে, রাজ্য পুলিশের প্রাক্তন ডিজির স্থলাভিষিক্ত হতে চলেছেন বাসুদেব বন্দ্যোপাধ্যায়। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) স্পেন (Spain) সফর সেরে ফেরার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, নবান্ন (Nabanna) সূত্রে এমনটাই খবর।

বাসুদেব বন্দ্যোপাধ্যায় মুখ্যসচিব পদ থেকে অবসর নেওয়ার পর রাজ্যের মুখ্য তথ্য কমিশনারের দায়িত্ব সামলেছেন। স্বরাষ্ট্রসচিব হিসেবেও তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে তিন সদস্য বিশিষ্ট রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদে রয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য, বিচারবিভাগীয় সদস্য হিসেবে রয়েছেন হাইকোর্টেরই অবসরপ্রাপ্ত বিচারপতি মধুমিতা মিত্র এবং প্রশাসনিক সদস্য হিসেবে রয়েছেন নাপরাজিত মুখোপাধ্যায়। তবে রাজ্য পুলিশের ডিজি পদে অবসর গ্রহণের পর নাপরাজিত মুখোপাধ্যায়কে রাজ্য মানবাধিকার কমিশনের সদস্য হিসেবে মনোনীত করেন মুখ্যমন্ত্রী। পাঁচ বছর করে মোট দু’দফায় দশ বছর তিনি রাজ্য মানবাধিকার কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব সামলেছেন।

উল্লেখ্য, এক দশক পর কমিশনের প্রশাসনিক সদস্য পদে বড়সড় বদল আসতে চলেছে। যদিও আইন সংশোধন হওয়ার পর বর্তমানে তিন বছর করে দু’দফায় সর্বোচ্চ মোট ছ’বছর এই পদে থাকতে পারবেন সংশ্লিষ্ট পদাধিকারী।

 

 

 

Related articles

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা ঘিরে ধোঁয়াশা, ২৪ ঘণ্টা পরেও স্পষ্ট তথ্য দিতে ব্যর্থ কমিশন

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও স্পষ্ট তথ্য দিতে পারল না নির্বাচন কমিশন। সার্ভার সমস্যার...

বিজেপি নেত্রীর স্বামীকে বাংলার পর্যবেক্ষক!  ‘শাহি সংবাদ’ কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বিজেপি বাদে বাকি সব দলই তুলেছে। এমনকি এখন আর সেটা বাংলায়...

KKR: দায়িত্ব বাড়ল রিঙ্কুর, সুরের ছন্দেও হিট ওয়াটসন

  দুয়ারে আইপিএল(IPL)। তার আগে বড় ঘোষণা কেকেআরের(KKR)। নাইট ব্রিগেড বড় দায়িত্ব পেলেন রিঙ্কু সিং(Rinku Singh)।অজিঙ্ক রাহানের ডেপুটি হলেন...

হাতে স্টিয়ারিং, কানে হনুমান চালিশা! ফেরারি ছুটিয়েও ‘মাটির মানুষ’ হার্দিক

অন্য কোনও গানে নয়, বরং ভক্তির সুরে মজেছেন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) অধিনায়ক। কোটি টাকার লাল ফেরারিতে বসলে...