Friday, June 26, 2026

পরকী.য়ায় জড়িয়ে পদ খোয়ালেন চিনা বিদেশমন্ত্রী!

Date:

Share post:

গত ২৫ জুন শেষবার জনসমক্ষে দেখা গিয়েছিল চিনের প্রাক্তন বিদেশমন্ত্রী গ্যাং-কে। তারপর থেকে আচমকা বেপাত্তা হয়ে যাওয়া নিয়ে আন্তর্জাতিক স্তরে তরজাও শুরু হয় । এরমধ্যেই বিদেশ মন্ত্রক থেকে গ্যাং-কে সরিয়ে দেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। কিন্তু কেন? যাঁর উত্থানের নেপথ্যে ছিলেন জিনপিং, তাঁকেই আচমকা কেন সরিয়ে দিলেন তিনি? তা খোলসা করে যদিও কিছু বলেনি চিন। তবে, আমেরিকার একটি সংবাদমাধ্যমের প্রকাশিত রিপোর্টে রীতিমত সাড়া ফেলেছে। কী রয়েছে সেই রিপোর্টে?
আরও পড়ুনঃলাদাখে ভারতীয় ভূখণ্ডে চিনা দখল.দারি নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে মিথ্যে ভাষণের অভিযোগ রাহুলের

ওয়াশিংটনে চিনা রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব সামলানোর সময়েই নাকি পরকীয়া সম্পর্কে জড়িয়েছিলেন গ্যাং।সেকথা জানাজানি হতেই আভ্যন্তরীণ তদন্ত শুরু করে চিনা কমিউনিস্ট পার্টি। এবং জানতে পারে যে আমেরিকায় চিনা রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত থাকাকালীন গোটা সময়টাই পরকীয়া সম্পর্কে জড়িয়ে ছিলেন গ্যাং। এমনকি সম্পর্কে থাকাকালীন ওই মহিলা কিন গ্যাংয়ের এক সন্তানের জন্ম দেন। সেই শিশু এখন মার্কিন নাগরিক।
গ্যাং-এর গোপন প্রণয়ের কথা জানতে পারেন চিনা বিদেশ মন্ত্রকের এক আধিকারিক। গোটা বিষয়টি তিনি জানিয়ে দেন গ্যাং-এর স্ত্রীকে।এরপরই গ্যাং-পত্নী নালিশ জানান প্রেসিডেন্টের দরবারে। আমেরিকার ওই সংবাদমাধ্যমটির দাবি, এরপর থেকেই বেপাত্তা গ্যাং।
এদিকে, বিষয়টি নিয়ে জরুরি বৈঠকে বসেন চিন কমিউনিস্ট পার্টির নেতৃত্ব। আমেরিকার ওই সংবাদমাধ্যমটি চিনা বিদেশ মন্ত্রকের এক আধিকারিককে উদ্ধৃত করে জানিয়েছে, দেশের বিদেশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি ও তথ্য ফাঁস হয়েছে কিনা, তা খতিয়ে দেখছেন চিনা নেতৃত্ব।

 

Related articles

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...