Monday, June 15, 2026

ভাঙা হল দেব আনন্দের বাড়ি, মাটিতে মিশল ‘জুয়েল থিফ’-এর আশ্রয়

Date:

Share post:

৪০ বছর ধরে যে বাড়িতে নিজের জগত তৈরি করেছিলেন বলিউডের এককালের রোমান্টিক হিরো, আজ তাঁর না থাকার সুযোগ নিয়ে সেই বাড়িও যেন নিজেকে অতীতের গর্ভে মিলিয়ে দিল। স্ত্রী কল্পনা কার্তিক, সন্তান সুনীল আনন্দ এবং দেবীনা আনন্দের সঙ্গে জীবনের একটা বড় অংশ এই বাংলোতেই কাটিয়েছেন অভিনেতা দেব আনন্দ (Dev Anand)। বলিউডের (Bollywood) অন্দরে খবর, ৪০০ কোটি টাকার বিনিময়ে কিংবদন্তি অভিনেতার জুহুর বাংলো (Dev Anand’s Juhu Bunglow) কিনে নিয়েছে প্রোমোটার। শুরু হয়েছে ভাঙার কাজ কারণ এবার সেখানেই গড়ে উঠবে ২২ তলার একটি অভিজাত আবাসন। ১০ বছর আগে বিক্রি করা হয়েছিল অভিনেতার স্টুডিয়ো। এ বার জুহুর বাড়ি ও পানভেলের বেশ কিছু সম্পত্তিও বিক্রি হয়ে গেল। মন খারাপ ‘ জুয়েল থিফ’-এর অনুরাগীদের।

চার দশকের বেশি সময় যেখানে কাটিয়েছেন অভিনেতা, আজ তা পরিত্যক্ত। রক্ষণাবেক্ষণের অভাবে সেই বাংলো এখন বসবাসের অযোগ্য। প্রয়াত অভিনেতার ছেলে সুনীল এখন আমেরিকায় থাকেন। আর তাঁর স্ত্রী থাকেন মেয়ে দেবীনার সঙ্গে, উটিতে। এই কারণেই জুহুর এই বাংলোটি বিক্রির সিদ্ধান্ত নেন তাঁরা। শোনা যায় নিস্তব্ধ পরিবেশের সঙ্গে নিভৃতবাস করতে পছন্দ করতেন অভিনেতা। ১৯৫০ সালে এখানে বাংলো বানিয়েছিলেন। একসময় মাধুরী দীক্ষিত, ডিম্পল এই এলাকায় বসবাস করতেন। পরবর্তীতে এলাকা যতই জমজমাট হয় ততই তা অপছন্দ করতে শুরু করেন দেব আনন্দ (Dev Anand)। নিঃসঙ্গতাকে সঙ্গী করে পৃথিবী ছেড়েছেন প্রায় এক যুগের কিছু সময় আগে। মৃত্যুর ১৩ বছরের মধ্যে তাঁর একেরপর এক সম্পত্তি বিক্রি হয়ে যাচ্ছে। এবার তো বাড়ি ভেঙে বড় আবাসন তৈরির পরিকল্পনা রিয়েল এস্টেট কোম্পানির। দেব আনন্দের স্টুডিওটি বছর দশেক আগে বিক্রি করা হয়েছিল। এবং সেখান থেকে যে অর্থ আসে তা দিয়ে কেনা হয়েছিল ৩টি অ্যাপার্টমেন্ট। প্রয়াত অভিনেতার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর একটি সুনীলকে, অন্যটি দেবীনাকে এবং তৃতীয়টি তার স্ত্রী কল্পনাকে দেওয়া হয়েছিল। জুহুর বাংলো থেকে পাওয়া টাকাও তিনভাগে ভাগ হবে।

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...