Monday, June 15, 2026

নয়া সিদ্ধান্ত: সরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক-সহ কর্মীদের সরাসরি বেতন দেবে রাজ্য

Date:

Share post:

এবার থেকে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির অধ্যাপক-সহ বাকি কর্মীদের বেতন দেবে সরাসরি রাজ্য সরকার। বুধবার, রাজ্যের ১১টি বিশ্ববিদ্যালয়ের (Universities) ফিন্যান্স অফিসারদের সঙ্গে বৈঠকে জানিয়ে দিল নবান্ন (Nabanna)। এদিন, অর্থ দফতরের সঙ্গে রাজ্যের ১১টি বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অফিসারদের বৈঠক হয়। সেই এই কথা জানানো হয়েছে।

আরও পড়ুন: পুজোতে কোথায় যাবেন ভাবছেন? ঘুরে আসুন কেরলের এই মডেল গ্রামে!

এতদিন অধ্যাপকদের বেতন বিশ্ববিদ্যালয়ে (Universities) পাঠাত রাজ্যের উচ্চশিক্ষা দফতর। সেখান থেকে উপাচার্যরা বেতন বণ্টন করতেন। কিন্তু এইচআরএমএস-এর মাধ্যমে নয়া বেতন প্রক্রিয়া  চালু হল। এতে অর্থ দফতর থেকে সরাসরি অধ্যাপকদের বেতন দেওয়া হবে। এদিন, দুপুর ১২.৩০ থেকে নবান্নে বৈঠক হয়। ছিলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, কাজি নজরুল বিশ্ববিদ্যালয়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, ডায়মন্ড হারবার উইমেন্স ইউনিভার্সিটি, বর্ধমান বিশ্ববিদ্যালয়, মালদহ বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, সিধু কানহু বিরসা বিশ্ববিদ্যালয় এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ফিন্যান্স অফিসাররা।

এই বিশ্ববিদ্যালয়গুলির বেশিরভাগেরই উপাচার্যদের নিয়োগপত্র দিয়েছিলেন রাজ্যপাল। যা নিয়ে রাজ্য-রাজভবন সংঘাত চরমে ওঠে। সাম্প্রতিক কালে একাধিক বিষয়ে দ্বন্দ্ব দেখা গিয়েছে রাজ্যের শিক্ষা দফতর এবং রাজ্যপালের মধ্যে। বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য নিয়ে যেভাবে সিভি আনন্দ বোস হস্তক্ষপ করেছেন সেটা মোটেই ভালভাবে নেয়নি রাজ্য সরকার। রাজ্য-রাজ্যপাল সংঘাতের মধ্যেই শিক্ষক দিবসের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছিলেন, নবান্নের সঙ্গে আলোচনা না করে রাজ্যপাল যদি তাঁর ইচ্ছামতো কাজ করেন, তাহলে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে আর্থিক অবরোধ শুরু করবেন তিনি। এবার নয়া সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

 

 

 

Related articles

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন নাকামুরাদের, গ্যালারিতে মন জিতলেন জাপানের সমর্থকরাও

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন, ফিফা বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে কঠিন ম্যাচেও ১ পয়েন্ট ছিনিয়ে নিল জাপান(Japan) । খেলার ফল...

বিজেপিতে টানতে ‘টোপ ও ভয়’, নজর রাখছেন খোদ শাহ! বিস্ফোরক কীর্তি আজাদ 

বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। তাঁর দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ভূপেন্দ্র যাদব...

সিআইডি-র পর ইডি: সোমে নিয়োগ মামলায় অভিষেককে তলব

বিজেপি রাজ্যের ক্ষমতায় এসে ক্ষমতার প্রদর্শন করছে বলে দাবি করেছিলেন তৃণমূল ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আর অন্যতম...

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...