Wednesday, June 24, 2026

সমর্থন বিরোধীদেরও, লোকসভায় পাশ মহিলা সংরক্ষণ বিল

Date:

Share post:

বিরোধীদের সমর্থনে লোকসভায় পাশ হয়ে গেল মহিলা সংরক্ষণ বিল (নারীশক্তি বন্ধন অধিনিয়ম বা মহিলা সংরক্ষণ বিল) ফলে লোকসভা ও বিধানসভাগুলিতে মহিলাদের ৩৩ শতাংশ আসন সংরক্ষণের পথে দেশ একধাপ এগিয়ে গেল। আগামিকাল বৃহস্পতিবার রাজ্যসভায় বিলটি পেশ করা হবে। রাজ্যসভায় তৃণমূলের বক্তা দোলা সেন, মৌসম বেনজির নুর এবং রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন।

বুধবার লোকসভায় বিলটির আলোচনায় প্রথম বক্তব্য রাখেন সোনিয়া গান্ধী এবং শেষ বক্তা রাহুল গান্ধী। তাঁদের বক্তব্যের সময় ব্যাপক হট্টগোল করতে থাকে ট্রেজারি বেঞ্চ। এদিনের আলোচনায় জাতিগত জনগণনার দাবি তোলেন রাহুল -সোনিয়া। দীর্ঘ আলোচনার পর বিলটি নিয়ে ভোটাভুটি হলে বিলের পক্ষে ভোট পড়ে ৪৫৪টি এবং বিরুদ্ধে ২টি।

বিলটিকে সমর্থন জানিয়ে জাতিগত জনগণনার দাবি তোলেন রাহুল গান্ধী। তিনি বলেন, ভারত সরকারের ৯০ জন সচিব রয়েছেন। তাঁদের মধ্যে মাত্র ৩ জন ওবিসি সম্প্রদায়ের। রাহুল গান্ধী বলেন, “একমাত্র জাতিগত জনগণনা হলেই দেশে ওবিসি, দলিত এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষের সংখ্যা জানা যাবে। সরকারকে আমার প্রস্তাব, মহিলা সংরক্ষণ বিল পাস করানো হোক, যত দ্রুত সম্ভব জাতিগত জনগণনা করা হোক। যদি আপনারা না করেন, তাহলে আমরা করে দেব।”

এদিন সকাল ১১টা থেকে লোকসভায় আজ বিলটির বিষয়ে আলোচনা শুরু হয়। আলোচনা চলতে চলতে সংসদের কার্যক্রমের নির্ধারিত সময় শেষ হয়ে গিয়েছিল। তবে, ঠিক হয় ভোটাভুটি না হওয়া পর্যন্ত অধিবেশন চলবে।

আরও পড়ুন- স্পেনে বসেই সুরুচি সংঘের থিম সং লিখলেন মুখ্যমন্ত্রী, শুনলেন প্রাথমিক রেকর্ডিং

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...