Wednesday, June 24, 2026

স্পেনে বসেই সুরুচি সংঘের থিম সং লিখলেন মুখ্যমন্ত্রী, শুনলেন প্রাথমিক রেকর্ডিং

Date:

Share post:


কুণাল ঘোষ
মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী

বার্সেলোনা: রয়েছেন শিল্প অভিযানে। স্পেনে পরপর শিল্প সম্মেলন ও বৈঠক সফল। বাংলায় আসছে লগ্নি। ব্যস্ত সফরের মধ্যেই সংস্কৃতিপ্রিয় মুখ্যমন্ত্রী সময় পেলেই কখনও হাতে তুলে নিচ্ছেন রং তুলি, আবার কখনও সুর তুলছেন অ্যাকোর্ডিয়ান বা পিয়ানোতে। বার্সেলোনায় মঙ্গলবার শিল্প সম্মেলনের পরে বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যাচ্ছেন দুবাই। তার আগে হাতে কিছুটা সময়। তার মধ্যেই বসে লিখে ফেললেন মন্ত্রী অরূপ বিশ্বাসের ‘সুরুচি সংঘে’র পুজোর থিম সং। দারুণ লিরিক- “মাগো তোমার এত রূপ দেখিনি তো আগে“। প্রাথমিক রেকর্ডিংও শুনেও নেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এবছর ৭০ বছরে পা দিল সুরুচি সংঘের পুজো। এদিন, থিমের ক্যাচলাইন প্রকাশিত হয়। এবছর তাদের থিম ‘মা তোর একই অঙ্গে এত রূপ’। প্লাস্টিক মুক্ত পরিবেশের বার্তা দেওয়া হয়েছে সুরুচির এবারের পুজোয়। সেই নামের সঙ্গে সাযুজ্য রেখেই থিম সং লিখেছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: দ্বিপাক্ষিক শিল্প-আলোচনা: বাংলার মুখ্যমন্ত্রীকে অভিনন্দন কাতালোনিয়ার প্রেসিডেন্টের

এর আগেও সুরুচি সংঘের পুজোর থিম সং লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবং শুধু সুরুচি সংঘেই নয়, মুখ্যমন্ত্রীর লেখা সেই গান ছড়িয়ে পড়েছে বাংলার কোণায় কোণায়। “মাগো তুমি সর্বজনীন, আছো হৃদয় জুড়ে”- মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা এই গান প্রায় সব পুজোমণ্ডপেই বাজানো হয়। এবার থিম সং-ও যে বিপুল জনপ্রিয় হবে তা প্রাথমিক রেকর্ডিং শুনেই বলে দেওয়া যায়।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...