Friday, March 20, 2026

দুবাইয়ে মমতার সঙ্গে শিল্প-বৈঠকের সম্ভাবনা, কারা এই লুলু গ্রুপ!

Date:

Share post:

মাদ্রিদ ও বার্সেলোনায় এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন দুবাই (Dubai)। সেখানে শুক্রবার বিশ্ববিখ্যাত লু লু গ্রুপের (Lulu Group) সঙ্গে শিল্প বৈঠকের সম্ভাবনা মমতার। ইতিমধ্যেই তেলেঙ্গানাতেই (Telengana) সাড়ে তিন হাজার কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সেই শিল্প গোষ্ঠী। এবার তাদের বাংলায় লগ্নি আনতে চাইছেন মুখ্যমন্ত্রী।

কারা এই লুলু গ্রুপ?

দেশের বিভিন্ন শহরে ডেস্টিনেশন মল খোলার জন্য ৩০০০ কোটি টাকারও বেশি বিনিয়োগ করতে চলেছে আমিরশাহির এই গ্রুপ। আগামী কয়েক বছরের মধ্যেই ১০ হাজার কোটি টাকার বিনিয়োগ হবে বলে জানিয়েছেন চেয়ারম্যান ইউসুফ আলি। ফলে অন্তত ৫০ হাজার নিয়োগ হওয়ার সম্ভাবনা।

ইতিমধ্যেই দেশের ৫টি শহরে শপিং মল খুলেছে লুলু গ্রুপ (Lulu Group)। হায়দরাবাদে (Hyderabad) ডেস্টিনেশন মল তৈরি করতে চলেছে তারা। প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা বিনিয়োগ করছে। লুলু গ্রুপের বিভিন্ন  শপিং মল, হোটেল-সহ বিভিন্ন শিল্পে কমপক্ষে ২২ হাজার ভারতীয় কর্মরত আছেন। সেই গ্রুপ বাংলায় বিনিয়োগ করতে বিপুল কর্মসংস্থান হবে বলে আশা।

 

 

 

Related articles

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের দিনে গ্রহ-নক্ষত্রের অবস্থান জীবনের নানা ক্ষেত্রে নতুন ইঙ্গিত দিচ্ছে। কারও কর্মজীবনে উন্নতির সম্ভাবনা, কারও অর্থভাগ্য উজ্জ্বল, আবার...

সপ্তাহে দু’বার! অটোর এলপিজি গ্যাসে ৮ টাকা বৃদ্ধি, বাড়তে পারে ভাড়াও 

শহরে যাতায়াতের খরচ বাড়ার আশঙ্কা আরও জোরালো হল অটোর জন্য ব্যবহৃত এলপিজি গ্যাসের দামে ফের বড়সড় বৃদ্ধিতে। মাত্র...

‘বিবেচনাধীন’ ভোটারদের প্রথম তালিকা কি শুক্রবার? বৈঠকেও কাটল না অনিশ্চিয়তা! 

রাজ্যে ‘বিবেচনাধীন’ ভোটারদের প্রথম সাপ্লিমেন্টারি তালিকা কি শুক্রবারই প্রকাশিত হবে? বৃহস্পতিবার দিনভর একাধিক উচ্চপর্যায়ের বৈঠক হলেও সেই প্রশ্নে...

বিজেপিতে পরিবারতন্ত্র! বিধানসভার ৩ আসনে প্রার্থী অধিকারী-ভাইরা

স্বজনপোষণ নিয়ে বিরোধীদের খোঁচা দেওয়া বিজেপির (BJP) রন্ধ্রে রন্ধ্রে পরিবারতন্ত্র। আর সেই স্রোতে গা ভাসালেন রাজ্যের বিরোধী দলনেতা...