Saturday, April 4, 2026

‘মহিলা সংরক্ষণ বিল’ দ্রুত বাস্তবায়নের দাবিতে সংসদে সরব সোনিয়া

Date:

Share post:

লোকসভাতে ইতিমধ্যেই পেশ হয়েছে মহিলা সংরক্ষণ বিল(Woman reservation Bill)। বিল পাশ হলে লোকসভা ও বিধানসভায় সংরক্ষিত হবে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন। এই বিল প্রসঙ্গে মঙ্গলবার সোনিয়া সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেছিলেন, ‘এটা আমাদেরই বিল।’ বুধবার সংসদে এই বিল নিয়ে আলোচনায় অবিলম্বে তা কার্যকর করার দাবি জানালেন সোনিয়া।

মহিলা সংরক্ষণ বিল নিয়ে বুধবার সংসদে বিতর্কে অংশ নিয়ে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী বলেন, এই বিল প্রথম এনেছিলেন আমার জীবন সঙ্গী রাজীব গান্ধী। মহিলা সংরক্ষণ বিল(Woman reservation Bill)টি সমর্থন করে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর কথা উল্লেখ করে বলেন, স্থানীয় সংস্থায় মহিলাদের অংশগ্রহণ নির্ধারণের জন্য প্রথমবারের মতো সংশোধনী এনেছিলেন আমার জীবনসঙ্গী  রাজীব গান্ধী, যা রাজ্যসভায় ৭ ভোটে পরাজিত হয়েছিল। সোনিয়া গান্ধী আরও বলেন, রাজীব গান্ধীর স্বপ্ন অর্ধেক পূরণ হয়েছে। এই বিল পাশ হলেই তা পূরণ হবে। তিনি বলেন, শুধুমাত্র এই বিল পাস করলেই হবে না অবিলম্বে তা কার্যকর করতে হবে। না হলে দেশের মহিলাদের সঙ্গে অবিচার করা হবে। মহিলা সংরক্ষণ বিলকে সমর্থন করার পাশাপাশি সোনিয়া গান্ধী প্রশ্ন করেন, দেশের মহিলারা এতদিন পর্যন্ত তাদের রাজনৈতিক দায়িত্বের অপেক্ষায় রয়েছেন, তাদের আরো কত বছর অপেক্ষা করতে হবে। পাশাপাশি জাতিশুমারি এবং এসসি, এসটি এবং ওবিসি মহিলাদের সংরক্ষণেরও দাবি জানায় কংগ্রেস।

উল্লেখ্য, এই বিলের প্রতিক্রিয়ায় মঙ্গলবার দিনই সোনিয়া গান্ধী বলেছিলেন, এটা আমাদেরই বিল। বিলটি অবিলম্বে কার্যকর করার দাবি জানানোর পাশাপাশি জাতিশুমারিও এবং এসসি, এসটি এবং ওবিসি মহিলাদের সংরক্ষণের ব্যবস্থা করার দাবি তোলেন তিনি। বিলের পাঁচ নম্বর ধারা উল্লেখ করে আম আদমি পার্টির (আপ) নেত্রী তথা দিল্লি সরকারের মন্ত্রী অতিশি দাবি করেন, মহিলা সংরক্ষণ বিলের নিয়ম অনুযায়ী পরবর্তী জনগণনা এবং আসন পুনর্বিন্যাসের আগে সংরক্ষণের নিয়ম কার্যকর সম্ভব নয়। অর্থাৎ ২০২৪ সালের নির্বাচনে মহিলারা নয়া বিলের আওতায় সংরক্ষণ পাবেন না। মহিলা সংরক্ষণ নিয়ে সমাজবাদী পার্টির সংসদ ডিম্পল যাদব বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত শ্রদ্ধেয় এবং কৃতী রাজনীতিবিদ। উনি আগেই ৪০ শতাংশ মহিলা সংরক্ষণ করে দেখিয়েছেন দেশে এরকম মহিলা মুখ্যমন্ত্রী প্রয়োজন।”

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...