Monday, April 6, 2026

পড়ুয়াদের সরকারি প্রকল্পের সুবিধা দিতে সবার আধার কার্ড তৈরিতে উদ্যোগী রাজ্য সরকার

Date:

Share post:

পরিসংখ্যান বলছে , রাজ্যের ন’লক্ষ ছাত্রছাত্রীর আধার কার্ড নেই। তাই সেই সব পড়ুয়ার আধার কার্ড তৈরি করতে উদ্যোগী হল রাজ্য সরকার। মঙ্গলবার শিক্ষা দফতর একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেই বিজ্ঞপ্তিতেই জানানো হয়েছে, বুধবার ২০ সেপ্টেম্বর থেকে ছাত্র-ছাত্রীদের আধার কার্ড তৈরির কাজ শুরু হবে। প্রাথমিক বিভাগ থেকে শুরু করে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত পড়ুয়াদের আধার কার্ড তৈরি হবে ওই শিবিরে।

শিবির আয়োজনের ক্ষেত্রে মহকুমা শাসক ও ব্লকের বিডিওদের সহযোগিতা করতে বলা হয়েছে। সরকারি স্কুলের পাশাপাশি, বেসরকারি স্কুলের ছাত্রছাত্রীরাও এই শিবিরগুলিতে আধার কার্ড তৈরি করাতে পারবে।

জানা গেছে, আলিপুরদুয়ার জেলায় আটটি, বাঁকুড়া জেলায় ১২টি, ব্যারাকপুর মহকুমা দু’টি, বীরভূমে আটটি, কোচবিহারে সাতটি, দক্ষিণ দিনাজপুরের ১৬ টি, দার্জিলিংয়ে দু’টি, হুগলিতে ছ’টি, হাওড়ায় ২০টি, জলপাইগুড়িতে দু’টি, ঝাড়গ্রামে ১০টি কালিম্পংয়ে চারটি, মালদহে ১৪টি, মুর্শিদাবাদে ২১টি, নদিয়ায় ১১টি, উত্তর ২৪ পরগনায় ২৩টি, পশ্চিম বর্ধমানে একটি, পশ্চিম মেদিনীপুরে ২৫টি, পূর্ব বর্ধমানে ১৬টি পূর্ব মেদিনীপুরে ৩৫টি, পুরুলিয়ায় ১৭টি, শিলিগুড়িতে একটি, দক্ষিণ ২৪ পরগনা ১২টি ও উত্তর দিনাজপুরে চারটি শিবিরের আয়োজন করা হবে ।

প্রশাসনিক মহলের বক্তব্য ঐ, এখন রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে সরাসরি অর্থ দেওয়া হয় ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। সেই সুযোগ-সুবিধা পেতে হলে ছাত্র-ছাত্রীদের আধার কার্ড থাকা বাধ্যতামূলক। এই সমীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পরই শিবির করে ছাত্র-ছাত্রীদের আধার কার্ড তৈরির জন্য উদ্যোগী হয়েছে রাজ্য। আসলে রাজ্য সরকার চাইছে যাতে ছাত্রছাত্রীরা সহজেই সরকারি বিভিন্ন প্রকল্পের সুযোগ পায়।

 

 

 

Related articles

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে পাকিস্তানে ঢুকে মারব: হুঙ্কার অভিষেকের

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে বাড়িতে ঢুকে মারব- পাক প্রতিরক্ষা মন্ত্রীর কলকাতা উড়িয়ে দেওয়ার হুমকির পাল্টা তোপ...

বন্ধুর মৃত্যুতে বড়ো সিদ্ধান্ত! ম্যাজিক মোমেন্টস ছাড়লেন অম্বরীশ

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee) মর্মান্তিক মৃত্যুর পর ঠিক এক সপ্তাহ পেরোতেই মুখ খুললেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য...