Saturday, June 20, 2026

শুক্রবার দুবাইয়ে শিল্প সম্মেলন, বিশ্ববিখ্যাত লু লু গ্রুপের সঙ্গে বৈঠকের সম্ভাবনা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:


  • কুণাল ঘোষ
    মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী

বার্সেলোনা: মাদ্রিদ ও বার্সেলোনায় পরপর দুটি সফল শিল্প সম্মেলনের পর এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay)গন্তব্য দুবাই। সেখানে পরশু অর্থাৎ শুক্রবার শিল্প সম্মেলন। বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে পারে বিশ্ববিখ্যাত লু লু গ্রুপ।

প্রবাসীদের সঙ্গে বৈঠক, ঘরোয়া আলাপচারিতা এবং তারপর শিল্প-সম্মেলন। নানা কর্মসূচিতে বার্সেলোনার মন জয় করেছেন মুখ্যমন্ত্রী। তাঁকে দেখেই আবার শিকড়ের টানে বাংলায় শিল্প সম্প্রসারণে রাজি হয়েছেন কমল কুমার মিত্তাল। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের গন্তব্য দুবাই। আজ রাতে বার্সেলোনা থেকে রওনা দেবেন তিনি।

আগামিকাল, বৃহস্পতিবার দুবাই পৌঁছবেন মুখ্যমন্ত্রী। সেখানে একাধিক বৈঠক রয়েছে তাঁর। ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। পরদিন শুক্রবার প্রথমে শিল্প সম্মেলন, তারপর দুবাইয়ের প্রবাসী ভারতীয়দের সঙ্গে বৈঠক। মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর ঘিরে দুবাইয়ের প্রবাসীদের মধ্যে বিপুল সাড়া পড়ে গিয়েছে।
 

 

Related articles

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...