Wednesday, June 24, 2026

পানীয় জলের রঙ নিয়ে সমস্যা! এলাকায় চা.ঞ্চল্য

Date:

Share post:

পানীয় জলের (Drinking Water) রঙ নিয়ে চাঞ্চল্য ছড়াল এলাকায়। কালনা (Kalna) পুর এলাকার ১৫ নম্বর ওয়ার্ডের ঘটনা। জানা গিয়েছে, পানীয় জলের কল থেকে বের হচ্ছে নীল রঙের জল (Blue Water)। আর তা দেখেই বেজায় বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। কালনা পুর এলাকার ১৫ নং ওয়ার্ডে থাকা দুটি বাড়ির টাইমকলে এমনই এক ঘটনায় হতবাক বাড়ির সদস্যরা। বৃহস্পতিবার ঘটনার কথা জানাজানি হতেই পুরকর্মীরা ওই দুই বাড়িতে গিয়ে জলের নমুনা সংগ্রহ করেন। পরে সেই জলের নমুনা সংগ্রহ করে বর্ধমানের (Burdwan) পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

তবে এদিন ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে পুরসভার ভাইস চেয়ারম্যান তপন পোড়েল জানান, “এই ঘটনার সঙ্গে শহরের অন্যান্য ক্ষেত্রে পানীয় জলের কোনও সম্পর্ক নেই। শহরের অন্যান্য জায়গার পানীয় জল ব্যবহার পুরোপুরি নিরাপদ।”

 

অন্যদিকে, কালনা শহরের ১৫ নং ওয়ার্ডের ভাটারপুকুর এলাকায় মহাদেব হালদার ও নীলরতন দাসের পরিবারের সদস্যদের দাবি, তাঁদের বাড়িতে থাকা টাইমকলে জল আসার সময় ও যাওয়ার সময় নীল রঙের জল বের হচ্ছে। এরপরেই তারা বিষয়টি পুরসভার নজরে আনেন। এরপরই তৎপরতার সঙ্গে ওই এলাকায় পুরসভার পক্ষ থেকে পানীয় জলের দায়িত্বে থাকা কর্মীদের পাঠানো হয়। তাঁরা ঘটনাস্থলে পৌঁছে জলের নমুনা সংগ্রহ করেন। মহাদেব হালদারের অভিযোগ, চারদিন আগে টাইমকল থেকে নীল জল পড়তে শুরু করে। জল আসার সময় ও যাওয়ার সময় নীল জল পড়ছে। পুরসভাকে বিষয়টি জানানো হয়েছে।

 

 

 

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...