Saturday, June 20, 2026

আউটডোর শ্যুটিংয়ে অসুস্থ, কলকাতায় ফিরলেন পরিচালক সন্দীপ রায়

Date:

Share post:

কিংবদন্তী পরিচালক সত্যজিৎ রায়ের সৃষ্টি ‘নয়ন রহস্য’ অবলম্বনে এবার ছবি তৈরি করতে চলেছেন সন্দীপ রায়। ‘হত্যাপুরী’-র পর ফের ফেলুদার গল্প বাংলা ছবির দর্শককে উপহার দেওয়ার প্রস্তুতি চলছে। সেই ছবিরই শ্যুটিং চলছিল চেন্নাইয়ে। গত সপ্তাহেই কলাকুশলীদের নিয়ে শহর ছেড়েছিলেন পরিচালক। কিন্তু,শ্যুটিং শুরুর কয়েকদিন পর থেকেই শুরু হয় কাশি। এরপর ধীরে ধীরে শরীরটা বেশ খারাপ হতে শুরু করে তাঁর। প্রাথমিক পর্যায়ের অনুমান, ভাইরাল ফিভারে আক্রান্ত হয়েছেন বর্ষীয়ান পরিচালক সন্দীপ রায়। আউটডোর শ্যুটিংয়ে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়ায় তড়িঘড়ি কলকাতায় ফিরে আসতে হয় ‘নয়ন রহস্য’-এর পুরো ইউনিটকে।

যদিও সন্দীপ রায় পরিচালিত আগামী ছবি ‘নয়ন রহস্য’-এর সিংহভাগ শ্যুটিংই হয়ে গিয়েছে। তবে পুরো কাজ শেষ হতে এখনও দুই থেকে তিন দিন সময় লাগবে। তার জন্য আরও একবার চেন্নাই যেতে হবে কলাকুশলীদের। পরিচালক সন্দীপ রায় একটু সুস্থ হলেই বাকি কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। আপাতত তাঁর দ্রুত সুস্থ হয়ে ওঠার অপেক্ষা।

উল্লেখ্য, মাদ্রাজের প্রেক্ষাপটে সত্যজিৎ রায় ‘নয়ন রহস্য’ সৃষ্টি করেছিলেন। তাই এই ছবির শুটিং লোকেশন হিসাবে বেছে নেওয়া হয়েছে চেন্নাইকে।বড় পর্দায় ফের ফেলুদাকে দেখতে অধীর আগ্রহে দিন গুনছেন বাঙালি দর্শক।

 

Related articles

সই-জাল তদন্তে শোভনদেবের বাসভবনে সিআইডি 

বিধানসভায় সই-জাল কাণ্ডের তদন্তে এবার বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের (TMC MLA Sovandeb Chattopadhyay) বাড়িতে সিআইডি...

সোনা রুপোর দামে বড় পতন! শনিবার নতুন দাম দেখে নিন এক নজরে

সপ্তাহের শেষে গয়না কেনাতে বড় স্বস্তি। এক ধাক্কায় বেশ খানিকটা কমল সোনা রুপোর দাম। আপনি যদি এই সময়ে...

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...