Saturday, June 20, 2026

পালিয়ে বিয়ে, ৩ মাসেই সম্পর্কের করুণ পরিণতি সোনারপুরের উচ্চমাধ্যমিকের ছাত্রীর

Date:

Share post:

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচয়। সেখান থেকে ভাললাগা, ভালবাসা, প্রেম, পরিণয়। কিন্তু বিয়ের মাত্র তিন মাসের মধ্যেই সম্পর্কের করুণ পরিণতি। স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেফতার স্বামী। মৃতার নাম পিঙ্কি মাইতি। বাড়ি দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর। স্থানীয় একটি স্কুলে দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিল পিঙ্কি।

অভিযুক্তের কঠোর শাস্তির দাবি করেছে পরিবার। অভিযুক্ত স্বামীর নাম ঈশান দাস। সোনারপুরেরই বাসিন্দা ঈশান। সোশ্যাল মিডিয়ায় তার সঙ্গেই প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিল পিঙ্কি। দুই পরিবারে জানাজানি হলে পিঙ্কির বাড়ি থেকে এখনই বিয়েতে আপত্তি জানানো হয়েছিল। কিন্তু পরিবারের অমতে পালিয়ে গিয়ে গত জুন মাসে বিয়ে করে ঈশান ও পিঙ্কি।

এদিকে, বিয়ের পর থেকেই পিঙ্কির উপর অত্যাচার শুরু হয় শ্বশুর বাড়িতে। আচমকা পিঙ্কির দিদির কাছে হঠাৎ ফোন আসে তার বোন অসুস্থ। খবর পেয়েই সোনারপুর গ্রামীণ হাসপাতালে গিয়ে তিনি দেখেন, অচৈতন্য অবস্থায় পড়ে আছে পিঙ্কি। চিকিৎসকরা পরিবারের লোকেদের জানিয়ে দেন পিঙ্কি মৃত। বোনের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখতে পান দিদি। এই ঘটনায় ঈশান সহ তার পরিবারের বিরুদ্ধে সোনারপুর থানায় খুনের অভিযোগ দায়ের করে পরিবার। পিঙ্কির পরিবারের অভিযোগের ভিত্তিতে ঈশানকে গ্রেফতার করেছে সোনারপুর থানার পুলিশ।

 

 

 

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...