Wednesday, June 24, 2026

এশিয়ান গেমসে উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন হরমনপ্রীত-লভলিনা

Date:

Share post:

ক্রিকেট, ফুটবল শুরু হয়ে গেলেও, আগামী ২৩ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিক ভাবে শুরু হবে এশিয়ান গেমস। আর এই উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং এবং অলিম্পিক্সে পদকজয়ী বক্সার লভলিনা বরগোঁহাই। ভারতীয় অলিম্পিক্স সংস্থার পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। এই বছর মোট ৬৫৭ জন ক্রীড়াবিদ ভারতের বিভিন্ন বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করছেন। এবারে এশিয়ান গেমসে ভারতের রেকর্ড সংখ্যক ক্রীড়াবিদ অংশগ্রহণ করছেন।

অলিম্পিক্স বা এশিয়ান গেমসের মার্চ পাস্টে জাতীয় পতাকা বহনের দায়িত্ব ক্রীড়াবিদদের কাছে এক বিশেষ সম্মান। আন্তর্জাতিক স্তরে সফল ক্রীড়াবিদেরাই সাধারণত এই গুরু দায়িত্ব পেয়ে থাকেন। টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জিতে ছিল ভারতের পুরুষ হকি দল। পদক পেয়েছিলেন লভলিনাও। এশিয়ান গেমসেও হকি দল এবং লভলিনা পদকের অন্যতম দাবিদার। তাঁদের সেই সাফল্যের স্বীকৃতি দিল ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন।

এই বিষয়ে ভূপেন্দর সিং বাজওয়া এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে বলেছেন, ” আমরা অনেক আলোচনার পরে এই সিদ্ধান্তে পৌঁছেছি। এবার আমাদের কাছে এশিয়ান গেমসে পুরো ভারতীয় দলের জন্য ২ জন পতাকাবাহী থাকবেন। হকি অধিনায়ক হরমনপ্রীত সিং এবং বক্সার লভলিনা বরগোঁহাই পতাকাবহন করবেন।”

এদিকে আজ থেকেই শুরু হয়েছে মেয়েদের ক্রিকেট। প্রথম ম‍্যাচে ভারতের সামনে ছিল মালয়েশিয়া। তবে বৃষ্টির জন‍্য ম‍্যাচ ভেস্তে যায়। উচ্চ র‌্যাঙ্কিংয়ের কারণে সেমিতে পৌঁছে যায় ভারতের প্রমিলা দল।

আরও পড়ুন:বৃষ্টিতে ভেস্তে ম‍্যাচ, এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারত

 

 

 

 

 

Related articles

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...