Friday, June 26, 2026

মোদিরাজ্যে ফের দ.লিত বঞ্চনা! ডিলারের থেকে রেশন নিতে অস্বীকার গ্রামবাসীদের

Date:

Share post:

মুখেই শুধু ‘দলিত প্রীতি’ (Dalit)। আর বাস্তবে কেন্দ্রের মোদি সরকারের দলিতদের প্রতি বঞ্চনার অভিযোগ ফের সামনে এল। এবারের ঘটনাস্থল খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির খাসতালুক গুজরাটে (Gujrat)। এবার দলিত পরিচালিত ডিলারের থেকে রেশন নেওয়া পাকাপাকিভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিল প্রশাসন। গুজরাটের পাটন জেলার ওই রেশন দোকান থেকে সাধারণ মানুষকে রেশন নিতে একেবারেই বারণ করে দিয়েছেন জেলা কালেক্টর (District Collector)। ইতিমধ্যে ৪৩৬ রেশন কার্ড হোল্ডারদের কার্ডও ফিরিয়ে দিয়েছেন তিনি। জেলা কালেক্টর সাফ জানিয়েছেন, দলিত ডিলারের (Ration Dealer) দোকান থেকে কোনওভাবেই সাধারণ মানুষ রেশন তুলবেন না, তার পরিবর্তে পাশের গ্রাম এদলা থেকে প্রয়োজনীয় রেশন তুলতে হবে।

জানা গিয়েছে, পাটন (Paton) জেলার কানোসান গ্রামের বেশিরভাগ কার্ড হোল্ডারই ঠাকুর সম্প্রদায়ের মানুষ। আর উচ্চবর্ণের মানুষ হয়েও তাঁরা কেন একজন দলিত ডিলারের থেকে রেশন নেবেন তা নিয়েই ওঠে প্রশ্ন। এরপরই তাঁদের দাবিকে মান্যতা দিয়ে বড় সিদ্ধান্ত নেয় সেখানকার জেলা প্রশাসন। এদিকে প্রশাসনের তরফে ইতিমধ্যে স্থানীয় ২৬৮ জন বাসিন্দার বক্তব্য রেকর্ড করেছে। আর সেই রেকর্ড দেখেই বোঝা যাচ্ছে, এদের মধ্যে ২৬০ জন কার্ড হোল্ডার পাশের গ্রাম থেকে রেশন নেওয়ার পক্ষেই সম্মতি জানিয়েছেন। অন্যদিকে, মাত্র ৮ জন দলিত ডিলারের থেকে রেশন নেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন।

তবে জেলা কালেক্টেরের সাফাই, ওই রেশন দোকান থেকে এলাকার মানুষ রেশন নিতে অস্বীকার করছেন। পাশাপাশি ধীরে ধীরে রেশন বিতরণের হার তলানিতে ঠেকেছে। সেকারণেই নাকি ওই রেশন দোকান থেকে রেশন নিতে বারণ করেছেন তিনি। তবে লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদি সরকারের দলিতদের প্রতি এমন আচরণকে কিছুতেই ভালো চোখে দেখছেন না বিরোধীরা। ইতিমধ্যে ঘটনাকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা ছড়িয়েছে গুজরাটের ওই জেলায়।

 

 

 

 

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...