Friday, June 26, 2026

জোট নিয়ে রাহুলের সঙ্গে কথা, আসন সমঝোতা নিয়ে আলোচনা হয়েছে? কী জানালেন অভিষেক

Date:

Share post:

দিল্লি গিয়ে I.N.D.I.A. জোট নিয়ে মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মুম্বইয়ে জোটের তৃতীয় বৈঠকের আগে দিল্লিতে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেন অভিষেক। জাতীয় ইস্যু নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান তিনি। একই সঙ্গে আসন সমঝোতা প্রসঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানান, আগে কংগ্রেসের থেকে প্রস্তাব আসুক।

সম্প্রতি ভোরবেলা কংগ্রেস সাংসদ রাহুলের সঙ্গে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই প্রসঙ্গে তিনি জানান, কংগ্রেস সাংসদের সঙ্গে তাঁর দীর্ঘক্ষণ বিভিন্ন জাতীয় ইস্যু নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। মূলত ইন্ডিয়া জোটের বিষয়েই আলোচনা হয়েছে বলে জানান তৃণমূল সংসাদ। তাহলে কী আসন সমঝোতা নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়েছে?

উত্তরে অভিষেক বলেন, “আগে আমাদের সঙ্গে এই বিষয়ে কংগ্রেস কথা বলুক, আলোচনা হোক। তারপর আমরা ভেবে দেখব। সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।” তাঁর মতে, যত দ্রুত সম্ভব আসন সমঝোতা পর্ব মিটিয়ে ফেলা দরকার। “শেষ মূহুর্তে আসন সমঝোতা করলে হবে না। সব কিছুর জন্যে একটি নির্দিষ্ট সময় আছে। শেষ মূহুর্তে এসব কথা বললে নীচুতলার কর্মীদের মধ্যে উৎসাহ কমে যায়।”

বাংলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রার বিপুল সাড়া পড়ে। রাজ্যে রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে। নতুন করে আবার নবজোয়ার যাত্রা শুরু হবে কি? তৃণমূলের অন্দরের খবর, নভেম্বরে তৃণমূল নতুন কর্মসূচি আসছে। এবার কলকাতা থেকে শুরু হওয়ার কথা নবজোয়ার যাত্রার।

 

 

 

Related articles

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...