Monday, April 13, 2026

রাত ১০টার পর বন্ধ হস্টেলের গেট, একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি যাদবপুর কর্তৃপক্ষের

Date:

Share post:

সম্প্রতি র‌্যাগিংয়ের শিকার হয়ে মেইন হস্টেলে রহস্যময় মৃত্যু ঘটেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের এক ছাত্রের। যা নিয়ে তোলপাড় গোটা রাজ্য। প্রশাসনের তরফে কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই প্রাক্তন-সহ বেশ কয়েকজন পড়ুয়াকে গ্রেফতার করেছে। প্রাক্তনদের হস্টেল ছাড়তে বলা হয়েছে। এবারে সব হস্টেলের পড়ুয়াদের জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ বিশ্বকর্মা ঠাকুর বিসর্জনে নদীতে নেমে নদীবক্ষে তলিয়ে গেলেন ব্যারাকপুরের যুবক!

জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, রাত ১০টার পর বন্ধ হয়ে যাবে হস্টেলের গেট। সকাল ৬টার পর ফের তা খুলে দেওয়া হবে। যদি কেউ রাত দশটার পর হস্টেলে ঢুকতে চায় তাহলে তাকে দেরি হওয়ার কারণ ব্যাখ্যা করে নিতে হবে হস্টেল সুপারের অনুমতি। সেক্ষেত্রে ছাত্রের বয়ানে সন্তুষ্ট হয়ে
সুপার যদি অনুমতি দেন, একমাত্র তবেই নির্দিষ্ট সময়ের পর হস্টেলে ঢুকতে দেওয়া হবে। আত্মীয়দের ঢুকতে গেলে পরিচয়পত্র বাধ্যতামূলক। হস্টেলের গেটে নাম পরিচয়পত্র দিতে হবে।

ডিন অব স্টুডেন্টসের তরফে ওইসব নির্দেশিকার ভাষা বেশ কড়া। গত ১০ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর পর প্রশ্ন উঠেছিল কীভাবে হস্টেলে প্রাক্তনিরা থাকতে পারে। হস্টেলের গেট কীভাবে খোলা থাকে, বাইরের লোকজন অবাধ প্রবেশাধিকার কীভাবে পায়। তারই পরিপ্রেক্ষিত এই নির্দেশিকা। ওই নির্দেশিকা দেওয়া হয়েছে সব হস্টেলের জন্য। কেউ যদি হস্টেলের কোনও পড়ুয়ার সঙ্গে দেখা করতে আসনে তাহলে তিনি যে সরাসরি হস্টেলে চলে যাবেন সেটা আর হবে না। সেক্ষেত্রে যিনি দেখা করতে আসবেন তাঁরে নির্দিষ্ট পরিচয়পত্র নিয়েই হস্টেলে ঢুকতে হবে। হস্টেলে ঢোকার সময়ে তা গেটে তাঁর পরিচয় নথিভূক্ত করতে হবে।একটি নির্দিষ্ট ঘরেই গেস্টরা পড়ুয়াদের সঙ্গে দেখা করতে পারবেন।

Related articles

IPL: প্লে-অফের সূচিতেও ব্রাত্য ইডেন, বাংলার প্রতি বঞ্চনা অব্যাহত বিসিসিআইয়ের

আইপিএলের(IPL) গ্রুপ পর্বে বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনির দলের ম্যাচ পায়নি ইডেনে(Eden), এবার প্লে পর্বের ম্যাচ থেকেও...

ডায়মন্ড হারবারে টাকা ভর্তি গাড়ি-সহ আটক ২ বিজেপি নেতা

ভোট (West Bengal 2026 Election) আবহে ফের উদ্ধার টাকা। এবার ডায়মন্ড হারবারে টাকা ভর্তি গাড়ি-সহ ২ বিজেপি নেতাকে...

নির্বাচনের প্রচারে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা সোহেল 

তৃণমূল কংগ্রেসের (TMC) হয়ে প্রচারে বিভিন্ন জায়গায় ঘুরছিলেন অভিনেতা সোহেল দত্ত (Actor Sohel Dutta)। বেশ কিছুদিন ধরেই চলছিল...

বিজেপির চার খেলার ষড়যন্ত্র ফাঁস করলেন মমতা

''দিল্লি কা লাড্ডুরা জেনে রেখো বাংলায় তোমাদের কোনও জায়গা নেই। অনেক মানুষ আত্মহত্যা করেছে। এখন তোমরা এসআইআর করছ।...