Saturday, June 13, 2026

নাগেরবাজারে উদ্ধার বৃদ্ধের প*চাগলা দেহ, বাড়ি থেকে উধাও পোষ্য-গাড়ি

Date:

Share post:

দমদম নাগেরবাজারের নয়াপট্টি এলাকার একটি বাগানবাড়ি থেকে এক সত্তোরোর্ধ্ব ব্যক্তির পচাগলা দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, মৃতের নাম কল্যাণ ভট্টাচার্য (৭২)।

আরও পড়ুনঃ রাত ১০টার পর বন্ধ হস্টেলের গেট, একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি যাদবপুর কর্তৃপক্ষের

গত, মঙ্গলবার রাতে ওই বৃদ্ধের সঙ্গে তাঁর আত্মীয়রা ফোনে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু বৃদ্ধ ফোন না ধরায় উদ্বিগ্ন পরিজনরা তাঁর বাগানবাড়িতে পৌঁছন। সেখানে তীব্র দুর্গন্ধ ও সদর দরজায় তালা দেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে বৃদ্ধের পচাগলা মৃতদেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠায়।

তদন্তে নেমে পুলিশ বেশ কয়েকটি বিষয়ের খতিয়ে দেখছে। প্রথমত, বৃদ্ধের যদি স্বাভাবিক মৃত্যুও হয়ে থাকে বাইরে থেকে তালা দেওয়া কেন? এই নিয়ে রহস্য ঘনীভূত হয়েছে। একইসঙ্গে বাড়ির পোষ্য কুকুর এবং গাড়ি উধাও যা নিয়েই রহস্য তৈরি হয়েছে।

Related articles

সাহায্য চেয়েও পাননি ৩ নাবিক: হরমুজে নাগরিক মৃত্যুতে ভর্ৎসনাই ‘ভরসা’ ভারতের

বাণিজ্যিক সম্পর্ক তো দীর্ঘ কয়েক বছর ধরে শেষ। ভারতীয় নাগরিকদের নিরাপত্তাও আমেরিকার মাটিতে অনিশ্চিত। এবার হরমুজ প্রণালী নিয়েও...

আলিপুরে পুড়ে ছাই ৪০০০ EVM! ইচ্ছাকৃত আগুন, দাবি উদ্ধব শিবিরের

আরও স্পষ্ট হল বিজেপি (BJP) ও নির্বাচন কমিশনের (Election Commission) স্বৈরাচার। আলিপুরের জেলা পরিষদ ভবনে শুধু আগুন লাগানো...

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শনিবার (১৩ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট আর অস্বস্তি কাটছে না। মাঝেমধ্যে ঝড় বৃষ্টি তাপমাত্রা সামান্য নিম্নমুখী করলেও...