Tuesday, June 23, 2026

ক্যানিংয়ের হোটেল থেকে যুবকের দেহ উদ্ধার! মহিলার যোগ নিয়ে সন্দেহ পুলিশের

Date:

Share post:

হোটেলের বন্ধ ঘরের দরজা খুলতেই যুবকের ঝুলন্ত দেহ দেখে শুরু চক্ষুচড়কগাছ হোটেলকর্মীদের। খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দেহটি উদ্ধার করে। শুরু হয় তদন্ত। ইতিমধ্যেই পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।আত্মহত্যা না খুন? উত্তর খুঁজছে পুলিশ।

আরও পড়ুনঃ রাত ১০টার পর বন্ধ হস্টেলের গেট, একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি যাদবপুর কর্তৃপক্ষের
বুধবার রাতে ভয়াবহ এই ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং বাসস্ট্যান্ড লাগোয়া এলাকার একটি হোটেলে। ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে দেহের গলায় একটি সরু দাগ রয়েছে।ইতিমধ্যেই এই ঘটনার সঙ্গে মহিলার যোগ রয়েছে তা উঠে এসেছে। তাঁর তল্লাশি শুরু করেছে পুলিশ। খুন না আত্মহত্যা — নিশ্চিত হতে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ। হোটেলের ঘর থেকে দু’জনের মতো খাবার এবং একটি ঠাণ্ডা পানীয়ের বোতল উদ্ধার করেছে পুলিশ।
ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, মৃত রাজেশের বাড়ি একই জেলার বারুইপুর থানার কেওড়াখালিতে। মাঝে মাঝে এক মহিলাকে নিয়ে এই হোটেলে উঠতেন তিনি। বুধবারও এক মহিলার সঙ্গেই তিনি ওই অতিথি আবাসে আসেন। কিন্তু মহিলা কিছু ক্ষণ পরেই ঘর থেকে বেরিয়ে যান। তার পর দীর্ঘ ক্ষণ রাজেশের কোনও সাড়াশব্দ না পেয়ে হোটেলকর্মীরা ঘরে গিয়ে দরজায় ধাক্কা দেন। কিন্তু ভিতর থেকে কোনও সাড়া না পেয়ে দরজা ভাঙা হয়। ঘরে ঢুকতেই দেখা যায় গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন রাজেশ। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এ বিষয়ে ক্যানিং থানার পুলিশ তদন্ত শুরু করেছে। হোটেলের সিসিটিভি ফুটেজ দেখে ওই মহিলাকে সনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Related articles

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...